রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

২৪ জন বাংলাদেশী নাগরিককে ফেরত দিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী

ভয়েস প্রতিবেদক, টেকনাফ: 
মিয়ানমারের কারাগারে সাজা শেষে ২৪ জন বাংলাদেশী নাগরিককে বাংলাদেশের কাছে ফেরত দিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মিয়ানমারের রাখাইন ষ্টেটের মংডুতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে বাংলাদেশী নাগরিকদের ফেরত দেয়।

বিজিপি মংডু ৪নম্বর সেক্টর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিজিবির পক্ষে ৯ সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দেন বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। অপরদিকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পক্ষে ৭ সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দেন বিজিপি মংডু সেক্টরের অধিনায়ক লে কর্নেল জ লি অং। পতাকা বৈঠক শেষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে বাংলাদেশী নাগরিকদের হস্তান্তর করেন।

পরে বাংলাদেশী নাগরিকদের নিয়ে টেকনাফ জেটি ঘাটে ফিরে এসে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে জলসীমা অতিক্রম করায় এবং সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় এসব বাংলাদেশী নাগরিক মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক হয়। পরে তাদের মিয়ানমার আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। আদালতের দেয়া সাজা শেষ হলে পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশী নাগরিকদের ফেরত দেয় মিয়ানমার কর্তৃপক্ষ। বাংলাদেশী নাগরিকদের মধ্যে কক্সবাজারের টেকনাফের ১২ জন, রাঙ্গামাটি জেলার ৮ জন, বান্দরবান জেলার ৩ জন এবং রাজশাহীর ১ জন রয়েছে।

ব্রিফিংয়ে তিনি জানান, ফেরত আনা এসব নাগরিকদের স্বাস্থ্য বিধি মেনে প্রশাসনের মাধ্যমে স্বস্ব গ্রামের ঠিকানায় পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়েছে ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION