বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

চমকে গিয়েছিলাম চুমু খাওয়ার কথা শুনে

বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম সফল রোমান্টি সিনেমা ‘ম্যায়নে প্যায়ার কিয়া’। সালমান খান ও ভাগ্যশ্রী অভিনীত সিনেমাটি ১৯৮৯ সালের ২৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। মুক্তির পর এটি তুমুল দর্শকপ্রিয়তা লাভ করে। এ সিনেমার প্রতিটি দৃশ্য, সংলাপ, গান—আজও গেঁথে আছে নব্বই দশকে বেড়ে ওঠা ছেলে-মেয়েদের হৃদয়ে।

এই সিনেমার কল্যাণে রাতারাতি তারকাবনে যান সালমান-ভাগ্যশ্রী। তিন দশক পরেও বলিউডে নিজের জায়গা ধরে রেখেছেন সালমান। কিন্তু ক্যারিয়ারের শুরুতে বলিউডের উজ্জ্বল আলো থেকে আচমকা হারিয়ে যান ভাগ্যশ্রী। ২৩ ফেব্রুয়ারি এ অভিনেত্রী ৫২ বছরে পা দিয়েছেন। বিশেষ এ দিন উপলক্ষে ডেকান ক্রনিকালকে সাক্ষাৎকার দেন ভাগ্যশ্রী। এ সময় তিনি বলেন—পর্দার ‘প্রেম’র মতোই ক্যামেরার পেছনেও পুরোদস্তুর জেন্টলম্যান সালমান খান।‘

ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার সফলতার জেরে একাধিক ফটোশুটের ডাক পেয়েছিলেন ভাগ্যশ্রী-সালমান। জনপ্রিয় এক ফটোগ্রাফার নবাগত সালমানকে নির্দেশ দেন ভাগ্যশ্রীকে চুমু খাওয়ার। কিন্তু তা প্রত্যাখ্যান করেন সালমান। সেই ঘটনার বর্ণনা করে এক সাক্ষাত্কারে ভাগ্যশ্রী বলেছিলেন—‘‘তখনকার নামি এক ফটোগ্রাফার আমাদের শুট করছিলেন। তিনি এখন বেঁচে নেই। তিনি চাচ্ছিলেন, কিছু ছবিতে আমার আর সালমানের উষ্ণ মুহূর্ত থাকুক। তাই সালমানকে আলাদাভাবে ডেকে তিনি বলেন, ‘যখন আমি ক্যামেরা সেট করব তুমি ওকে ধরে চুম্বন করবে।’’

সালমান ও ফটোগ্রাফারের কথোপকথন আড়ালে দাঁড়িয়ে শুনছিলেন ভাগ্যশ্রী। তা স্মরণ করে এই অভিনেত্রী বলেন—‘‘ওরা বুঝতে পারেনি আমি শুনছি। আসলে চুমুর কথা শুনে চমকে গিয়েছিলাম। কারণ এসব তখন প্রচলিত ছিল না। এরপর শুনলাম সালমান বলছে, ‘আমি এই ধরণের কিছুই করতে পারব না। আপনি এ ধরণের কিছু করতে চাইলে সবার আগে ভাগ্যশ্রীকে জিজ্ঞাসা করুন।’ সালমানের কথা শুনে ওর প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। এরকম মানুষের সঙ্গে কাজ করলে আপনি সবসময় সুরক্ষিত থাকবেন।’’

অভিনয়ে খুব বেশি সরব নন ভাগ্যশ্রী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সীতারাম কল্যাণী’। এটি মুক্তি পায় ২০১৯ সালে। তারপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। বিরতি ভেঙে আবারো ফিরছেন এই অভিনেত্রী। কঙ্গনা রাণৌতের ‘থালাইভি’ ও প্রভাসের ‘রাধে শ্যাম’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভাগ্যশ্রীকে। অন্যদিকে খুব শিগগির বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর পুত্র অভিমন্যু দাসানির।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION