সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ভুল হিসাবনিকাশ করলেই মাশুল:ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের বিষয়ে যেকোনো ভুল হিসাবনিকাশ করলেই ইসরায়েলকে এর মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ বাধানোর পাঁয়তারা করছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেড কোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ সম্প্রতি ইসরায়েলকে সতর্ক করেছেন। ইরানের সশস্ত্র বাহিনীর সামরিক তৎপরতা ও প্রস্তুতি তদারকির দায়িত্বে রয়েছে এই সংস্থাটি।

মঙ্গলবার তেহরানে সেনা কর্মকর্তাদের এক সমাবেশে জেনারেল রাশিদ বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘ইরানকে একটি সর্বাত্মক সংঘাতে আমন্ত্রণ জানানো এবং আমাদের জাতীয় নিরাপত্তা বিপন্ন করার হুমকি দিয়ে মূলত ইহুদিবাদী ইসরায়েল কৌশলগত ভুল হিসাব নিকাশ করছে।’

তিনি বলেন, তেল আবিব যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সেরকম একটি সংঘাতে যেতে উসকানি নিয়ে মূলত মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার পাশাপাশি মার্কিন সেনাদের প্রাণহানির পথ সুগম করছে।

এর আগে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলের শেষ দুই মাসে ইরানের ওপর চাপের মাত্রা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা অনেক বেড়ে গিয়েছিল। সে সময় সর্বোচ্চ নেতার নির্দেশে ইরানের সশস্ত্র বাহিনী সারাদেশে ১০টি বড় ধরনের সামরিক মহড়া চালায়।

তিনি বলেন, এসব মহড়ায় ড্রোন, ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌসেনাদের কসরৎ দেখে মার্কিন সামরিক তৎপরতা স্তিমিত হয়ে যায় এবং ইরানের নিরাপত্তা অক্ষুণ্ন থাকে। ইরানের প্রতি ইঞ্চি ভূমির নিরাপত্তা রক্ষা করতে এদেশের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জেনারেল বাকেরি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সূত্র:জাগো নিউজ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION