রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

পৌর কাউন্সিলর বাবু আর নেই: শনিবার জানাজা

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু মারা গেছেন। (ইন্না—রাজেউন)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।মৃত্যুর পরপরই কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সত্যতা নিশ্চিত করেন।

মুজিবুর রহমান জানান, স্ট্রোক জনিত কারণে গত বুধবার বিকাল থেকে কক্সবাজার হাসপাতালে ভর্তি ছিলেন কাজী মোরশেদ আহমদ বাবু। ৪৮ ঘন্টা ধরে আইসিওতে জ্ঞানহীন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। শেষে তাকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হয়।

চিকিৎসকরা জানান, ভর্তির পর থেকে পুরোপরি অজ্ঞান অবস্থায় ছিলেন কাজী মোরশেদ আহমদ বাবু। বহু চিকিৎসা দেয়ার পরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাই তাকে মৃতই ধরা হয়েছিলো। দুইদিন অপেক্ষার পর বেঁচে থাকার আশা শেষ হওয়ায় অবশেষে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হলো।

আগামীকাল শনিবার কক্সবাজার পৌরসভার দক্ষিন বাহারছড়া জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে যানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION