রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক,কক্সবাজার ভয়েস:
আজ শনিবার বহুল আলোচিত ও প্রতিক্ষিত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে টানা বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। এজন্য নির্বাচন পরিচালনা কমিটি ইতিমধ্যে সুন্দর ও সুষ্ঠভাবে ভোট অনুষ্ঠানের লক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। জেলার আলোচিত আজকের এই নির্বাচনে দুটি প্যানেলে ১৭টি পদের জন্য লড়ছেন ৩৪জন প্রার্থী।
এই নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে আদালত প্রাঙ্গণে। প্রচারণার অংশ হিসাবে স্বস্ব প্রার্থীদের পোষ্টার, ব্যানার ও ফেস্টুনে ভরে গেছে আদালত সহ আশপাশের এলাকা। প্যানেল ভিত্তি ব্যানার ছাড়াও ব্যক্তি পর্যায়েও নানা ¯েøাগানে নিজেকে জাহির করেছেন যোগ্য প্রার্থী হিসাবে। অবশ্য, নির্বাচনে অংশ নেয়া প্রার্থী শেষ মহুর্তের প্রচারণা চালিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে ভোট ভিক্ষার বার্তা অব্যাহত রেখেছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রতিযোগিতায় নেমেছে ভোট প্রার্থনায়। একারণে ভোটারদের মাঝেও তৈরী হয়েছে উৎসাহ-উদ্দীপনা। শেষ মুহুর্তে কে বিজয়ের মুকুট ছিনিয়ে নিচ্ছে সেটা দেখার অপেক্ষায় সাধারণ ভোটাররা। তবে যোগ্য প্রার্থীকে বিজয় করে জেলা আইনজীবী সমিতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশায় ভোটাররা।
এবারের নির্বাচনে বরাবরের মতো দুটি প্যানেলে ব্যানারে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে সভাপতিপদে লড়ছেন এডভোকেট ইকবালুর রশিদ আমিন (সোহেল) ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নুরুল আমিন, সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ রফিক উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট এরশাদ উল্লাহ সিকদার, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) এডভোকেট একেএম এরশাদ উল্লাহ (মিলটন), পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট শওকত বেলাল, সদস্য পদে যথাক্রমে এডভোকেট মোহাম্মদ ইসহাক-১, এডভোকেট আব্বাছ উদ্দিন চৌধুরী, এডভোকেট হরিসাধন পাল, এডভোকেট মিসেস সফা বিনতে আব্দুল্লাহ (ছবাহ), এডভোকেট একরামুল হুদা, এডভোকেট বেদারুল আলম, এডভোকেট মোশাররফ হোসেন, এডভোকেট মোহাম্মদ রাশেল ও এডভোকেট মীর হারুনুল এরশাদ।
অন্যদিকে, জাতীয় আইনজীবি ঐক্য পরিষদের প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ আবদুল মন্নান, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ ছাদেক উল্লাহ্, সহ-সভাপতি এডভোকেট মোঃ আমির হোছাইন-২, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট মোঃ আবদুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) এডভোকেট নুরুল আজিম, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এডভোকেট রশিদুল আলম চৌধুরী, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট নুরু রশিদ, সদস্য যথাক্রমে-এডভোকেট মোহাম্মদ আবুল আলা, এডভোকেট সব্বির আহমদ, এডভোকেট নুরুল মোর্শেদ আমিন, এডভোকেট মোঃ ফরিদ উদ্দীন ফারুকী, এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, এডভোকেট নাজিম উদ্দিন, এডভোকেট রাবেয়া সুলতানা, এডভোকেট মোঃ মামুনর রশিদ এবং এডভোকেট শাহ আলম।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট জিয়া উদ্দিন আহমদ জানান, আইনজীবিদের কল্যাণে অনেক কাজ করেছি। তাই, আইনজীবীদের উন্নয়নের স্বার্থে এই ধারা অব্যাহত রাখতে তিনিসহ পুরো প্যানেলকে জয়যুক্ত করার জন্য সকল ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন।
অন্যদিকে জাতীয় আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট মোঃ আবদুল মন্নান বলেন- আইনজীবীদের মর্যাদা রক্ষায় নির্বাচন করছি। নির্বাচিত হলে আইনজীবিদের সার্বিক উন্নয়নে কাজ করবো।
আজ আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীদের ঘুম হারাম হয়ে গেছে। শেষ মুহুর্তের প্রচারণায় ভোটারদের বাসা-বাড়িতে গিয়ে নিজের যোগ্যতা জাহির করছেন। একটি সুন্দর আইনজীবী সমিতি বিনির্মাণে দেয়া হচ্ছে নানা প্রতিশ্রæতি। যে যাই বলুক ভোটারদের প্রত্যাশা যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে জেলা আইনজীবী সমিতির আসনে বসাবে।
ভয়েস/আআ