বুধবার, ২২ Jul ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় এবং যোগাযোগের মাধ্যমে সন্তানের বন্ধু হয়ে উঠুন

ভয়েস লাইফস্টাইল ডেস্ক:

তিয়াসের বয়স সাত। ছেলেবেলা থেকেই ও একদম মাঘেঁষা। বাবা পলাশ নামকরা অফিসের উচ্চ পদে কর্মরত। মাঝে মাঝেই অফিসের কাজে তাকে ঢাকার বাইরেও যেতে হয়। তিয়াস বাবাকে সেভাবে পায় না। তাই হয়তো তিয়াসের সঙ্গে বাবার সে রকম বন্ধুত্ব গড়ে ওঠেনি। পলাশ নিজেও বুঝতে পারে না এই অসম্পূর্ণতা কীভাবে কাটিয়ে উঠবেন!

সন্তানের ভালো বন্ধু হয়ে ওঠার প্রথম ধাপই হচ্ছে সময় এবং যোগাযোগ। শুধু সময় দিলেই হবে না, আপনি যে ওর সঙ্গে সময় কাটাতে আগ্রহী, তা যেন ও বুঝতে পারে।

কোনো কারণ ছাড়াই সন্তানের বন্ধুদের নিয়ে বাসায় ছোট্ট পার্টির আয়োজন করতে পারেন।
ছুটির দিনে পরিবারের সবাই মিলে বাইরে বেড়াতে গেলে, সন্তান খুব কাছ থেকে সেদিন আপনাকে পাবে।

সন্তানের সঙ্গে নানা বিষয় নিয়ে গল্প করুন। বাসার বাইরে থাকলেও দিনের একটা নির্দিষ্ট সময়ে ফোন করে ওর সঙ্গে গল্প করার চেষ্টা করুন।
যেটুকু সময় একসঙ্গে কাটাবেন তা যেন শুধু পড়াশোনা এবং রেজাল্টকেন্দ্রিক আলোচনায় সীমাবদ্ধ না থাকে, তা খেয়াল রাখুন।

নানা বিষয়ে আলাপ করলে সন্তানের মনোজগতে কী ঘটছে, তা আপনি বুঝতে পারবেন।
সন্তান টিনএজ হলে বড়দের বিষয় নিয়েও আলোচনা করুন। বন্ধুদের কাছ থেকে ভুল তথ্য পাওয়ার চেয়ে আপনার মুখে সঠিক তথ্য পেলে, সেটাই ওর কাছে বিশ্বাসযোগ্য হবে।

সন্তানের বন্ধু হয়ে উঠেছেন বলে শাসনপর্ব বাদ দেবেন, তা নয়। শাসন অবশ্যই করবেন, তবে তাতে যেন যুক্তি থাকে।

কোনো কাজ পছন্দ না হলে প্রথমেই বকা-ঝকা করবেন না। বুঝিয়ে বলুন কেন কাজটা আপনার ভালো লাগেনি।

শিশুরা বড়দের দেখেও অন্যায় কাজ করতে শেখে, তাই নিজেরা সংযত থাকুন। আপনি যে আপনার সন্তানের রোল মডেল, এটা ভুলে যাবেন না।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION