রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

চকরিয়ায় ২মিনিট্রাক মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সদরে দুইটি পিকআপ (মিনিট্রাক) মুখোমুখি সংঘর্ষে এক পথচারি নিহত হয়েছে।
চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নওফেল বিন জানিয়েছেন, রোববার সকাল ৭ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ইসলামবাদ ইউনিয়নের ডুলাফকির মাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত সালাহ উদ্দিন বাবুল (৪০) কক্সবাজার সদর উপজেলা ইসলামপুর ইউনিয়নের পূর্ব-নাপিতখালী এলাকার আলী আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে উপ-পরিদর্শক নওফেল বলেন, সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ডুলাফকির মাজার এলাকায় দুইটি পিকআপ গাড়ীর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়ী দুইটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
” এসময় সড়কের পাশ দিয়ে চলাচলকারি এক পথচারি আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে নিহত হয়। তবে গাড়ী দুইটির চালক ও সহকারি সামান্য আহত হলেও ঘটনার পরপরই পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে। “
নিহতের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে বলে জানান এসআই নওফেল।
এর আগে শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া মাহমুদ নগর এলাকায় যাত্রিবাহি এনা পরিবহনের বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে।
শুক্রবার রাতে চকরিয়ার একই ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় মালবাহি ট্রাকের ধাক্কায় ২ জন মোটর সাইকেল আরোহী নিহত এবং অপর একজন আহত হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION