রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় তিন পুলিশ সদস্যের ২দিনের রিমান্ড

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারে এক নারীকে পিস্তল ঠেকিয়ে ৩ লাখ ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেফতার পুলিশের ৩ সদস্যের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের পক্ষে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত এ আদেশ দেন।

গ্রেফতার তিন পুলিশ সদস্য হলেন এসআই নুর ই খোদা ছিদ্দিকী, কনস্টেবল আমিনুল মমিন ও মামুন মোল্লা। এরা সকলেই কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত।

মঙ্গলবার (২মার্চ) বিকালে ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়ার মামলায় গ্রেফতার পুলিশের এসআই সহ ৩ সদস্যকে আদালতে নেয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: দেলোয়ার হোসেন ২ দিনে রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবারই তাদের রিমান্ডে নেয়া হবে বলে জানিয়েছেন কোর্ট পুলিশের পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম কক্সবাজার ভয়েসকে জানান, ‘সাদা পোশাক পরা পুলিশ সদস্যরা এ ঘটনায় সংঘটিত করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্ত করে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বরখাস্ত করে এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, সোমবার (১ মার্চ) বিকালে কক্সবাজা শহরের মধ্যম কুতুবদিয়া পাড়ার বাসিন্দা ব্যবসায়ী রিয়াজ আহমদের স্ত্রী রোজিনা খাতুন ছিনতাইয়ের শিকার হন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় এক পুলিশ সদস্যকে আটক করা হয়। পরে ৯৯৯ ফোন করে কক্সবাজার সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপর আরো দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

ছিনতাইয়ের শিকার রোজিনা খাতুনের স্বামী রিয়াজ আহমেদ জানান, কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে গ্যাসের দোকান করার জন্য আমার স্ত্রী এই টাকাগুলো তার আত্মীয়-স্বজন থেকে সংগ্রহ করেন। সোমবার সিএনজি করে সাদা পোশাকধারী ৫/৬ জনের একটি দল বাসায় ঢুকে তাকে মারধর করে পিস্তল ঠেকিয়ে টাকাগুলো ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ৯৯৯ ফোন করে বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয় এবং ঘটনাস্থলে আটককৃত একজনকে পুলিশে সোপর্দ করা হয়। পাশাপাশি গুরুতর অবস্থায আমার স্ত্রীকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, গ্রেফতার ৩ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION