সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

মিয়ানমারে শান্তিপূর্ণ সমাবেশে গুলিবর্ষণে নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘ জানিয়েছে বুধবার (৩ মার্চ) মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে চলমান শান্তিপূর্ণ বিক্ষোভে গুলিবর্ষণে ৩৮ জন নিহত হয়েছে। যা দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ। খবর আল জাজিরা ও বিবিসি’র।

সে কারণে বুধবার দিনটিকে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের দূত ক্রিস্টিন শ্রেনার বার্গনার রক্তক্ষয়ী দিন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘আজ আমি আতঙ্কজনক ও অসহনীয় ভিডিও ক্লিপস দেখেছি। একটাতে দেখা গেছে পুলিশ একজন স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মীকে বেদম প্রহার করছে। এ সময় অবশ্য তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। আর একটিতে দেখা গেছে বিক্ষোভকারীদের খুব কাছ থেকে গুলি করছে পুলিশ। এক মিটারের চেয়েও কম দূরত্ব থেকে। ঘটনাস্থলেই সম্ভবত তার মৃত্যু হয়েছে। যদিও আটক ওই ব্যক্তি কোনো বিরোধিতা করেননি।’

বিভিন্ন স্থান থেকে পাওয়া ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা যায় যে, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ সমাবেশে হঠাৎ গুলিবর্ষণ করতে শুরু করে নিরাপত্তাবাহিনী। তারা কাঁদানে গ্যাস ও রাবার বুলেটের পাশাপাশি তাজা বুলেটও ছোড়ে। বুলেট ছোড়ার আগে কেউ কেউ বলছে কোনো রকম হুঁশিয়ারি কিংবা সতর্কবার্তাও দেয়নি পুলিশ। আবার কেউ কেউ বলছে হালকা সতর্কবার্তা দিয়েই গুলি করতে শুরু করে জান্তা সরকারের স্বশস্ত্র বাহিনী। তাতে ৩৮ জনের মৃত্যু হয়। এদিন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ২০০ জন।

এর মধ্য দিয়ে ১ ফেব্রুয়ারি থেকে সামরিক সরকার বিরোধী বিক্ষোভে স্বশস্ত্র বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ৫০ ছাড়ালো। সুত্র: রাইজিংবিডি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION