রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
“বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

টেকনাফে ভয়ংকর মাদক আইস এর সবচেয়ে বড় চালান উদ্ধার: আটক ১

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে ২ কেজি শক্তিশালী মাদক আইস সহ মো: আব্দুল্লাহ নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সদস্যরা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই এলাকার গোলাল নবীর ছেলে। এসময় আব্দুর রহমান নামে তার এক সহোদর পালিয়ে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের ইন্সপেক্টর জিল্লুর রহমান আজ বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিংয়ে জানান, বেশ কিছুদিন যাবৎ মিয়ানমার থেকে শক্তিশালী মাদক আইস বা “ক্রিস্টাল মেথ” এর চালান বাংলাদেশে পাচার হয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য স্থানে গোপনে নজর রাখা হচ্ছিল। বুধবার বিকালে জাদিমুড়া এলাকায় দুই সহোদরের বাড়িতে আইসের চালান মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দুই কেজি আইস উদ্ধার সহ আটক করা হয় মো: আব্দুল্লাহকে। এসময় তার সহোদর আব্দুর রহমান পালিয়ে যায়। পরে মাদকের চালানের নমুনা জরুরি ভিত্তিতে ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ল্যাবরেটরিতে পাঠিয়ে পরীক্ষার পর আজ সকালে নিশ্চিত হন উদ্ধার মাদক শক্তিশালী আইস। যা ভয়ংকর মাদক ইয়াবার চেয়ে বুহগুন শক্তিশালী।

যা ইতিমধ্যে দেশে উদ্ধার হওয়া আইসের সবচেয়ে বড় চালান। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকার মতো। এর আগে ঢাকায় ৬শ গ্রাম আইস উদ্ধার করা হয়েছিল। আটক করা হয়েছিল বেশ কয়েকজনকে। এ ঘটনায় আটক যুবককে টেকনাফ থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION