বুধবার, ২২ Jul ২০২৬, ০২:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বদরখালীর ব্রীজে অতিরিক্ত টুল আদায়ের বিরুদ্ধে অভিযোগ

আবুল বশর পারভেজ, মহেশখালী:
চকরিয়া মহেশখালীর সংযোগ সেতু বদরখালীর ব্রীজে ইজারাদার কর্তৃক অতিরিক্ত টুল আদায়ের বিরুদ্ধে অভিযোগ করেছে এক ভূক্তভোগি ড্রাইভার। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের নিকট ৬মার্চ লিখিত অভিযোগকারী বড় মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়া গ্রামের দুদু মিয়ার পুত্র মোঃ শহিদুল্লাহ।

সে দাবী করেন তিনি একজন ট্রাক চালক বর্তমানে মিনি ট্রাক চালায়। ব্রীজের টোল আদায়কারী লোক জন ২০টন বড় ট্রাকের থেকে যে টোল আদায় করে ছোট মিনি ট্রাক থেকে ও একই ভাবে সমান তালে টোল আদায় করে থাকে। অভিযোগকারীসহ অন্যন্য মালবাহী গাড়ী বিভিন্ন পণ্য নিয়া মহেশ খালীর বিভিন্ন অঞ্চলে আসা-যাওয়া করে। আসা-যাওয়াকালীন সময়ে বদরখালী সেতু পার হইতে টুল আদায় করে প্রতি মিনি ট্রাকের টুল ১৫০টাকা ধার্য আছে।তৎস্থলে ইজারাদার অভিযোগকারীর নিকট হতে অন্যায়ভাবে ৩৫০টাকা আদায় করে।

ড্রাইভার শহীদুল্লাহ এই বিষয়ে প্রতিবাদ করিলে টুল আদায়কারীগন তাকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে চড় থাপ্পর মারে। ৩৫০টাকা নিয়মিত না দিলে মালামাল ভর্তি গাড়ী মহেশখালীতে প্রবেশ করতে দিবে না মর্মে হুমকী দেয়। বর্তমানে আমরা মিনি ট্রাক ও ট্রাক গাড়ীর চালকগন প্রতিনিয়ত বদরখালী সেতুর টুল আদায়কারীদের কারণে আর্থিকভাবে হয়রানির শিকার হচ্ছে। বদরখালী সেতুর ইজারাদার কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের ঘটনা তদন্তপূর্বক বদরখালী সেতুর মিনি ট্রাক ও ট্রাকের টুল নির্ধারণ করে হয়রানী বন্ধের দাবী করে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION