সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

বিশ্বের ৩৩ কোটি শিশু মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, বিশ্বের কোটি কোটি শিশু মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। করোনা মহামারির কারণে শিশুদের ঘরে থাকতে বাধ্য করায় এই ঝুঁকি দেখা দিয়েছে।

নতুন গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, অন্তত ৯ মাস ধরে বিশ্বের ৩৩ কোটিরও বেশি শিশু বাড়িতে আটকা পড়ে আছে। এটি তাদের মধ্যে বিচ্ছিন্নতাবোধ এবং ভবিষ্যত নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

সংস্থার মুখপাত্র জেমস এল্ডার বলেন, ‘মহামারির কারণে আরোপিত লকডাউন ও বিচ্ছিন্নতার কারণে কোটি কোটি শিশুর মধ্যে বিচ্ছিন্নতাবোধ, ভীতি, নিঃসঙ্গতা ও উদ্বেগ রেখে গেছে।’

ইউনিসেফের নির্বাহি পরিচালক হেনরিয়েতা ফোর বলেছেন, দিনের পর দিন যখন আপনি বন্ধুবান্ধব ও প্রিয়জনদের কাছ থেকে দূরে থাকেন এবং সম্ভবত কোনো নিপীড়কের সঙ্গে বাস করতে হয়, তাহলে এর প্রভাব উল্লেখযোগ্য।’

তিনি বলেন, ‘অনেক শিশুকে, একাকীত্ব, উদ্বেগ এবং তাদের ভবিষ্যতের জন্য দুশ্চিন্তায় ফেলে রাখা হয়েছে। আমাদেরকে অবশ্যই এই মহামারিকালে শিশু ও কিশোরকালের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও যত্মশীল হওয়া উচিত এবং এক্ষেত্রে যে পরিমাণ মনোযোগ দেওয়া প্রয়োজন তা দিয়ে শুরু করা উচিত।’ সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION