বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

গানে গানে উষ্ণতা ছড়াচ্ছেন আমির-এলি

বিনোদন ডেস্ক :

পরিচালক আমিন হাজে নির্মাণ করেছেন ‘কই জানে না’ নামে চলচ্চিত্র। এতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ খ্যাত তারকা আমির খান। সিনেমাটিতে আইটেম গানেও পারফর্ম করেছেন এই অভিনেতা।

বুধবার (১০ মার্চ) মুক্তি পেয়েছে আইটেম গানটি। ‘হার ফান মাওলা’ শিরোনামের গানে আমির খানের সঙ্গে পারফর্ম করেছেন এলি আব্রাহাম। গানটিতে এলি আব্রাহামের সঙ্গে আমিরের নাচ অনুরাগীদের নজর কেড়েছে। আমির খানকে এমন ‘উষ্ণ’ নাচে এর আগে প্রায় দেখা যায়নি বললেই চলে।

ভিডিওতে দেখা যায়—শিমার ড্রেসে নজর কেড়েছেন এলি, অন্যদিকে, হালকা নীল রঙের শার্ট, খয়েরি প্যান্ট ও ব্লেজারে দেখা যায় সুদর্শন আমিরকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশাল দাদলানি ও জারা খান। কোরিওগ্রাফি করেছেন বসকো ও সিজার।

এ গানের মাধ্যমে ২০১৮ সালে ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার পর ফের একবার পর্দায় দেখা দিলেন আমির।

আমির খানের কাছের বন্ধু আমিন হাজে। এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন কুনাল কাপুর। এর আগে এই পরিচালকের সঙ্গে ‘লগান’, ‘মঙ্গল পান্ডে’ সিনেমায় কাজ করেছেন আমির।

আমির খানের পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক এটি। এতে তার বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION