বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

অভিনেত্রী রোমানা ইসলাম গ্রেপ্তার

ভয়েস নিউজ ডেস্ক:

সৌদি প্রবাসীর কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলায় মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় তাকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল।

তিনি বলেন, বৃহস্পতিবার ভুক্তভোগী সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন। এ মামলার অন্য আসামিরা হলেন- আশরাফি ইসলাম শেইলী (৬০), নাহিদ হাসান রেমি (৩৬), আন্নাফি (২০), ফারহা আহম্মেদ (৩০) ও অজ্ঞাতপরিচয় এক যুবক (৩৭)।

ভুক্তভোগী মামলায় উল্লেখ করেন, প্রতারণার মাধ্যমে বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন স্বর্ণা। প্রবাসীর অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ স্বর্ণাকে গ্রেফতার করে।

এডিসি সজল বলেন, রোমানা স্বর্ণার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় সৌদি প্রবাসীর। এরপর বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে তারা যোগাযোগ করতেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION