রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

চকরিয়ায় বাস উল্ঠে যাত্রী নিহত

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারকাংয়ে স্টার লাইনের যাত্রীবাহী বাস উল্টে মো. শাহেদ (২৫) নামের একজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার ভোর ৫টার দিকে চকরিয়া হারবাং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল সোয়া ৮টা পর্যন্ত প্রাপ্ত খবরে, আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

নিহতের পরিমাণ বাড়তে বলে আশঙ্কা করছে প্রত্যক্ষদর্শীরা। যাত্রীবাহী বাসটি কুমিল্লা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল।

আহতদের মধ্যে পিংকু (২৬), সাকিব আল মাহমুদ (৩০) নামের দুইজনের পরিচয় মিলেছে। তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত অন্যান্যদের নাম জানা যায়নি।

মো. শাহেদ নামের যাত্রীকে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৬ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION