বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

মডেল রোমানাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বিনোদন ডেস্ক:

প্রতারণা মামলায় গ্রেপ্তার হওয়া মডেল ও অভিনেত্রী রোমানা স্বর্ণা (৪০), তার মা ও ছেলেকে আদালতে হাজির করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর সোয়া ২টায় তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।মামলার অপর আসামিরা হলেন, স্বর্ণার মা আশরাফি ইসলাম শেইলি (৬০) ও ছেলে আন্নাফি (২০)।

আসামিদের আদালতে হাজির করার পর পুলিশ তাদের বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ডের আবেদন করে। রিমান্ডের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে দুপুর তিনটার পর শুনানি হবে। মামলার অপর আসামিরা হলেন, স্বর্ণার মা আশরাফি ইসলাম শেইলি (৬০) ও ছেলে আন্নাফি (২০)। তিনটার পর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

বর্তমানে তারা আদালতের হাজতখানায় রয়েছেন। আদালতের হাজতখানা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে মা, ছেলেসহ স্বর্ণাকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ।

হারুন অর রশিদ বলেন, ‘ভুক্তভোগী জুয়েল যখন বিদেশ থেকে আসলো, তখন সে তার স্ত্রী মডেল, অভিনয় করে। তার বাড়িতে গেল। সেসময় এই প্রতারকচক্র করলো কি, তাকে আরো প্রতারণা করার জন্য উলঙ্গ করে ছবি তুললো। এরপর তাকে বললো তুমি যদি আরো টাকা না দাও তাহলে এই ছবি ফেসবুক ও ইন্টারনেটে ছেড়ে দিব। সেই ভয়ে ভুক্তভোগী আরো কিছু টাকা দিলেন। ‘

তিনি আরও বলেন, স্বর্ণার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ওই সৌদি প্রবাসীর। এরপর বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ-ম্যাসেঞ্জারে তারা যোগাযোগ করতেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION