সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ভূমধ্যসাগরে ইরানের বাণিজ্যিক জাহাজের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ভূমধ্যসাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে কন্টেইনারবাহী জাহাজটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির রাষ্ট্র পরিচালিত শিপিং কোম্পানি শুক্রবার (১২ মার্চ) এমনটাই জানিয়েছে। খবর আল জাজিরার।

জাহাজটি ইরান থেকে ইউরোপ যাচ্ছিল। হামলার পর প্রয়োজনীয় সংস্কার শেষে আবার যাত্রা করবে সেটি।

তবে ইরান জানিয়েছে তারা এই ধরনের সন্ত্রাসী হামলা ও নৌ জলদস্যুতার বিষয়টি খতিয়ে দেখবে এবং এর সঙ্গে যুক্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার এই হামলার ঘটনা ঘটে এবং হামলার পর বিস্ফোরক দ্রব্যে আগুন ধরে যায়। এতে খানিকটা ক্ষতি হয় জাহাজের। তবে এই ঘটনায় কোনো নাবিক কিংবা জাহাজের কর্মচারী হতাহত হননি। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের শিপিং কোম্পানির মুখপাত্র আলী ঘিয়াসিয়ান। তিনি বলেছেন, ‘এই ধরনের সন্ত্রাসী হামলা নৌ জলদস্যুতার সামিল। বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনের সহায়তায় দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এই হামলার পেছনে ইসরায়েলের হাত থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েল বলছে এই ঘটনা ইরান নিজেই ঘটিয়ে অন্যদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। তবে এ বিষয়ে ইসরায়েলের একজন কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION