রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

ছোট মহেশখালীর চেয়ারম্যান জিহাদের পত্র প্রেরণ: ভোট পিছিয়ে ক্ষমতায় থাকার কৌশল!

এস. এম. রুবেল, মহেশখালীঃ
দ্বীপ উপজেলা মহেশখালীর ছোট মহেশখালী ইউপি নির্বাচন পিছিয়ে দিয়ে কৌশলে ক্ষমতায় থাকার অভিযোগ উঠেছে বর্তমান চেয়ারম্যান জিহাদ বিন আলীর বিরুদ্ধে। উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে দুই ইউনিয়নের সীমানা বিরোধ নিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করার মাধ্যমে এ কৌশল অবলম্বন করছেন এমন অভিযোগ সাধারণ ভোটারদের।এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। এমনকি অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনাও রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মহেশখালী উপজেলার একটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন পরিষদের তপশীল ইতিমধ্যে ঘোষনা করা হয়েছে। পরবর্তীতে ছোট মহেশখালী সহ অন্যান্য ইউনিয়ন পরিষদের নির্বাচনী তপশীল ঘোষনা করার কথা রয়েছে। নির্বাচনী তপশীলের আগে ভোট বন্ধের জন্য চেয়ারম্যান জিহাদ বিন আলী কৌশলের আশ্রয় নিয়েছেন এমন মন্তব্য স্থানীয়দের।
জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত তথ্য প্রেরণের সময় গত বছরের ১৬ সেপ্টেম্বর শাপলাপুর ইউনিয়নের সাথে সীমানা বিরোধ মিমাংসা হয়নি মর্মে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক বরাবর পত্র প্রেরণ করে চেয়ারম্যান জিহাদ বিন আলী। এর পর থেকে ছোট মহেশখালীর নির্বাচন হবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এই তথ্য জনসম্মূখে প্রকাশের পর সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
ছোট মহেশখালী চেয়ারম্যানের প্রেরিত পত্রের তথ্য মিথ্যা ও ভিত্তিহীন বলে আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে যখন এই বিষয়ে শাপলাপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আবদুল খালেক কর্তৃক স্থানীয় সরকার শাখার উপপরিচালক বরাবর প্রেরিত পত্র হাতে আসে। গত ৮ মার্চ প্রেরিত পত্রে ছোট মহেশখালীর চেয়ারম্যান মিথ্যা সীমানা সংক্রান্ত বিরোধ উপস্থাপন করে নির্বাচন বন্ধের পায়তারা করছে এবং সীমানা বিরুদ্ধে সংক্রান্ত কোন মামলা নেয় বলে জানা যায়।
গত পাঁচ বছরে এলাকায় কোন ধরণের উন্নয়ন করেনি বর্তমান চেয়ারম্যান জিহাদ বিন আলী এমন অভিযোগ এনে স্থানীয় সাধারণ মানুষ প্রতিবেদককে জানান, গত ৫ বছরে কোন ধরনের উন্নয়ন হয়নি এলাকায়। বরং সরকারী সেবায় অবৈধভাবে টাকা নিয়েছে সাধারণ মানুষ থেকে। জন্মনিবন্ধন সনদ, ওয়ারিশ সনদ, বিভিন্ন প্রত্যয়নপত্র সহ বিভিন্ন কাগজে স্বাক্ষর নিতে টাকা নিতেন চেয়ারম্যান জিহাদ বিন আলী।
এদিকে আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী  নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমান চেয়ারম্যান জিহাদ বিন আলীর বিরুদ্ধে নির্বাচন বন্ধের অভিযোগ এনে ফেসবুকে বিভিন্ন লিখা লিখেছেন।ফেসবুকে লিখেছেন, জনপ্রিয়তা না থাকায় ক্ষমতায় আরো কিছুদিন থাকতে ভুল তথ্য দিয়ে কর্তৃপক্ষকে বিভ্রান্ত করছে বর্তমান চেয়ারম্যান।
অভিযোগের বিষয়ে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ বিন আলী জানান, লিখিত ভাবে সীমানা বিরোধের বিষয়ে কোন অভিযোগ বা মামলা নেই৷ তবে স্থানীয় ভাবে সীমার অংশ নিয়ে বিরোধ হয়৷ তথ্য প্রেরণের সময় সেটি উল্লেখ করা হয়েছে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান জানান, বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। তবে পার্শ্ববর্তী ইউনিয়ন শাপলাপুরের চেয়ারম্যান ছোট মহেশখালীর সাথে কোন ধরণের সীমানা বিরোধ নাই বলে জানিয়েছেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION