রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

প্রকাশনার শুরু থেকে মানুষের অসঙ্গতি তুলে ধরে শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

প্রেসবিজ্ঞপ্তি:
সততা, ন্যায় নিষ্ঠা ও নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে রয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন। প্রকাশনার শুরু থেকে সমাজ বিনির্মাণে মানুষের দুর্দশা ও অসঙ্গতি তুলে ধরে শীর্ষস্থান ধরে রেখেছেন। প্রতিদিন নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই সংবাদপত্রটি দেশের লাখো মানুষের মুখপত্রে পরিণত হয়েছে। তাই, দৈনিক বাংলাদেশ প্রতিদিন সংবাদপত্রের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা করেছেন বক্তারা।

সোমবার (১৫মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একযুগ পদার্পণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো:মুজিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার জেলা প্রতিনিধি মো: আয়ুবুল ইসলাম।

সংবাদ সংস্থা ইউএনবির প্রতিনিধি দীপক শর্মা দীপুর সঞ্চালনায় অন্যান্যদের বক্তব্য রাখেন, দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, প্রেসক্লাবের সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলাম, দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সহ অনেকেই। এছাড়াও কক্সবাজারের কর্মরত সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কেক কেটে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একযুগ পদার্পন অনুষ্ঠান পালন করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION