রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

ঢামেকের করোনা আইসিইউ ইউনিটে আগুন, স্থানান্তরের সময় ৩ রোগীর মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:
ঢাকা মেডিক্যালের নতুন ভবনের করোনা ডেডিকেটেড অংশের আইসিইউ ইউনিটে অগ্নিকাণ্ডে তিন রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে উপ-পরিচালক আলাউন্দিন আল আজাদ বলেছেন, আগুনে পুড়ে কারও মৃত্যু হয়নি।

তিনি বলেন, আইসিইউতে থাকা রোগীদের স্থানান্তরের সময় ওই তিন রোগীর মৃত্যু হয়। তাদের শরীরে বিভিন্ন যন্ত্রপাতি লাগানো ছিল। আগুন লাগার পর রোগীদের যন্ত্রপাতি খুলে স্থানান্তর করায় এবং সব জায়গায় ওইসব যন্ত্রপাতির সাপোর্ট না থাকায় রোগীদের মৃত্যু হয়েছে।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আর কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এদিকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রি. জে. নাজমুল হক বলেন, রোগীদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। ঢামেক করোনা ইউনিটের আইসিইউতে ১৪ জন রোগী ছিলেন, বাকিদের অবস্থা ভালো। আগুনে পুড়ে কারও মৃত্যু হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। স্থানান্তরের সময় কারও অক্সিজেন বন্ধ করা হয়নি বলেও দাবি করেন তিনি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা পরিদর্শক কামরুল ইসলাম বলেন, ‘৮ টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঢামেক হাসপাতালের নতুন ভবনের চার তলার এই অগ্নিকাণ্ডের ঘটনায় তিন রোগীকেকে আইসিইউ থেকে আমরা বের করে অন্য ওয়ার্ডে নিয়ে যাই। তবে তাদের অবস্থা তখন সংকটপন্ন ছিল। আগুন সম্পূর্ণভাবে ৯ টা ৩০ মিনিটে নেভানো হয়েছে।’

তবে অগ্নিকাণ্ডের কারণ তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION