রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

বঙ্গবন্ধুর নামে মেরিন ড্রাইভের নামকরণ দাবি-ড. মুনতাসীর মামুন

ভয়েস প্রতিবেদক:

বিশ্বের দীর্ঘতম সৈকত ঘেঁষে মনোরম মেরিন ড্রাইভকে বঙ্গবন্ধু মেরিন ড্রাইভ নামকরণের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার’ গবেষক ও ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন। কক্সবাজারের কলাতলী মোড়ে বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিমার্ণে সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে তিনি এই দাবি তোলেন।

তিনি বলেন, মেরিন ড্রাইভে প্রবেশ মোড়ে ভাষ্কর্য স্থাপনের পাশাপাশি দীর্ঘতম মেরিন ড্রাইভও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর নামে করা হোক। আর এই ২ টি দাবিতে ধারাবাহিকভাবে সাংবাদিকদের আন্দোলন করার আহবানও জানান তিনি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি উপস্থাপন করেন।

কক্সবাজার প্রেসক্লাবে বুধবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার’ গবেষক ও ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন বলেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনেক আলোচনা এবং লেখা-লেখি হচ্ছে। কিন্তু সব লেখা দেখা যায় একই রকমের। যেখানে কোন পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায় না। কিন্তু শেখ হাসিনার ছয় খন্ড এবং তিন খন্ডের বঙ্গবন্ধুর আত্মজীবনী বের হওয়ার পর নতুন করে গবেষণার তথ্য পাওয়া যাচ্ছে।

কেন তাকে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা হচ্ছে এবং কেন তাকে স্মরণ করা জরুরী এমন প্রশ্ন তুলে তিনি বলেছেন, একটা বিষয় পরিষ্কার তিনি বাংলাদেশের কথা ভেবেছেন পঞ্চাশ শতক থেকে যে লক্ষ্য থেকে তিনি কখনো বিচ্যূত হননি। লক্ষ্য পূরণে তিনি কখনো আপোষ করেননি। বঙ্গবন্ধু ২ টি প্রশ্নে কখনো আপোষ করেননি। একটি হচ্ছে সমাজতন্ত্রের প্রশ্নে, আরেকটি হচ্ছে ধর্ম নিরেপক্ষতার প্রশ্নে। তাই বঙ্গবন্ধুকে ভালোবাসলে সকলকে এই ২ টি বিষয়কে মেনে চলতে হবে।

শেখ হাসিনার বর্তমান উন্নয়ন প্রসঙ্গে ড. মুনতাসীর মামুন বলেন, এমন বাংলাদেশ আমি প্রত্যাশা করিনি। এমন উন্নয়নে বাংলাদেশ যাবে তাও অবিশ্বাস যোগ্য ছিল। হত দরিদ্রের ঘর উপহার যেন বিশ্বের অন্যতম এক ঘটনা। এখন যে উন্নয়ন তা আরো বেশি এগিয়ে যাবে বলে প্রত্যাশা তাঁর।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, শহীদ পরিবারের সন্তান ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের প্রজন্মের জন্য দরকার। তাই তিনি জাতির ভবিষ্যৎ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সঠিক তথ্য তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশিস্ট সাংবাদিক কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম। আলোচনা সভার আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য দেয়া হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION