রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

পুলিশকে গুন্ডা বাহিনী আখ্যা দিয়ে পিটিয়ে ভোট নেয়ার ঘোষনা ইউপি চেয়ারম্যান প্রার্থীর

ভয়েস প্রতিবেদক:

উখিয়ায় পুলিশকে গুন্ডা বাহিনী আখ্যা দিয়ে পিটিয়ে নৌকায় ভোট নেয়ার ঘোষনা দিয়েছেন শাহ আলম নামের এক ইউপি চেয়ারম্যান প্রার্থী। ১৬ মার্চ রাতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হাতির ঘোনা এলাকায় প্রস্তুতিমুলক এজ জনসভায় তিনি এ ঘোষনা দেন।

কক্সবাজারের উখিয়া উপজেলার ৩ নং হলদিয়া পালং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম। আসন্ন নির্বাচনেও তিনি নৌকা মার্কার নিয়ে নির্বাচন করবেন। নির্বাচনের প্রস্তুতি হিসেবে গত ১৬ মার্চ রাতে হলদিয়াপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হাতির ঘোনা এলাকায় সভাকরেন।

হলদিয়াপালং ইউপি নির্বাচনের আগাম প্রস্তুতি সভায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেয়া বক্তব্যে বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম বলেন, নৌকা প্রতীক তার, শেখ হাসিনা তাকে ঘর থেকে ডেকে নিয়ে নৌকা প্রতীক দিবেন। তিনি নৌকা প্রতীক নিয়ে অন্যকোন মার্কায় ভোট দিতে দিবেননা।

অধ্যক্ষ শাহ আলম সাবেক মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলমের ছোট ভাই।

উক্ত সভায় শাহ আলম জনগনের উদ্দেশ্যে বলেন, ‘পুলিশ কার? পুলিশ হচ্ছে সরকারের গুন্ডা বাহিনী। সেই পুলিশ দিয়ে পিঠিয়ে পিঠিয়ে ভোট আদায় করা হবে।

নির্বাচনী প্রস্তুতি সভায় চেয়ারম্যান শাহ আলম বলেন, তার ভাই প্রশাসনের প্রতিটি স্তরে স্তরে অনুসারী বসিয়ে গেছেন। আগামী আরো ১০ বছর তারা ক্ষমতা এখনো আছে এবং তারা সেই ক্ষমতা ভোগ করবে।

এই বিষয়ে জানতে চাইলে হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসলাম বলেন, বর্তমান চেয়ারম্যানের বক্তব্য সাধারন মানুষের মাঝে দলের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন হয়েছে।

উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী বলেছেন, নৌকার মনোনয়ন কে পাবে সেটি দলের নির্বাচনী বোর্ড ঠিক করবেন। বঙ্গবন্ধুর কন্যা দলিয় সভানেত্রী তার ঘরে এসে নৌকা দিয়ে যাবে এই ধরনের বক্তব্য সৃষ্টাচার বহিভূত। এই ধরনের বক্তব্য দিয়ে তিনি দলিয় সভানেত্রীকে হেয় করেছেন।

তিনি আরো বলেন, উখিয়াতে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন যেকোন সময়ের চেয়ে অনেক বেশি। জনগন এমনিতেই নৌকায় ভোট দিবে। স্থানিয় সরকার নির্বাচনে অবাধ সুস্থ ও নিরেপক্ষে নির্বাচন হবে। জনগনের ভোটাদিকার ক্ষন্ন করার সুযোগ কাউকে দেয়া হবেনা।

উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেছেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনী নিয়ে বিরুপ ও অশালীন মন্তব্য না করার জন্য তিনি অনুরোধ করেছেন।

এব্যাপারে চেয়ারম্যান প্রার্থী শাহ আলমের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION