রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

জেলা প্রশাসনের সচেতনতামূলক অভিযান অব্যাহত, ৮ মামলায় ১৭’শ টাকা জরিমানা

বলরাম দাশ অনুপম:

করোনা সংক্রমণের হার বৃদ্ধির প্রেক্ষিতে সংক্রমণের হার রোধকল্পে জেলা প্রশাসনের সচেতনতামূলক অভিযান অব্যাহত রয়েছে। মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে সচেতন করতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা ও জিল্লুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়৷

শহরেে গুম গাছতলা, কলাতলী ডলফিন মোড়, বাজারঘাটা, গোলদিঘির পাড়, সদর থানা রোডসহ কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে পথচারীদের মাস্ক বিতরণ করার মাধ্যমে মাস্ক পরিধানে উৎসাহিত করা হয়। মাস্ক পরিধান না করায় ৮টি মামলায় ১৭’শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা জানান, সচেতনতামূলক এই অভিযান অব্যাহত থাকবে। করোনা সংক্রমন থেকে বাঁচতে মানুষকে মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অাহবান জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION