রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

চকরিয়া ও মহেশখালী পৌরসভায় মেয়রপদে ৯জন সহ ১১৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

বিশেষ প্রতিবেদক:
আসন্ন পৌরসভা নির্বাচনে কক্সবাজার জেলার দুই পৌরসভায় মেয়র পদে সহ ১১৯জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে সংরক্ষিত মহিলা আসনে ২৫জন ও ৮৫জন কাউন্সিলর প্রার্থী রয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এসব প্রার্থী মনোনয়পত্র দাখিল করেন।

কক্সবাজার জেলা নির্বাচন কমিশনার মো: শাহাদাৎ হোসেন জানিয়েছেন, ‘মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভার নির্বাচনে মেয়রপদে ৫জন প্রার্থী যথাক্রমে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মকছুদ মিয়া ও স্বতন্ত্রপ্রার্থী হিসাবে মর্জিনা আক্তার, সরওয়ার আজম, মো: আমজান হোসেন ও মো: শাহজাহান মনোনয়পত্র দাখিল করেছেন। একইভাবে চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়রপদে ৪জন প্রার্থী যথাক্রমে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে জিয়াবুল হক, মো, ফয়সাল উদ্দিন সিদ্দিকী, মো: আনোয়ার আলম মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে মহেশখালী পৌরসভা নির্বাচনে ১১জন ও চকরিয়া পৌরসভা নির্বাচনে ১৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। একইভাবে কাউন্সিলর পদে মহেশখালী পৌরসভা নির্বাচনে ৩১জন ও চকরিয়া পৌরসভা নির্বাচনে ৫৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

উল্লেখ্য, পৌরসভা গুলোতে আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ হুমায়ুর কবীর খোন্দকার গণমাধ্যমকে জানিয়েছিলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট গ্রহণ। এ জন্য সব ধরনের পদক্ষেপ থাকবে বলেও জানান সচিব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION