রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্নই উনিয়ন পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়নে ১৮ মার্চ চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য (মেম্বার) পদে মনোনয়ন পত্র জমা করেছে রির্টানিং অফিসার বরাবরে। বাংলাদেশ নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন/২১ সম্পন্ন করার জন্য তফশীল ঘোষনা করেছে। তারই ধারাবাহিকতায় প্রথম ধাপে কুতুবদিয়ায় আগামী ১১ এপ্রিল ৬ ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য মেম্বার পদে নির্বাচন করার জন্য তারিখ নির্ধারিত করেন। উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৫ জন মনোনয়ন ফরম জমা করেছে। সংরক্ষিত মহিলা ১৮টি পদের জন্য জন, সাধারণ সদস্য মেম্বার পদে ৫৪টি পদের জন্য জন মনোনয়ন ফরম জমা করেছে। ১৯ মার্চ মনোনয়ন ফরম যাচাই। আগামী ২৪ মার্চ মনোনয়ন ফরম প্রত্যহার। আগামী ১১ এপ্রিল রবিবার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন কুতুবদিয়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ জামসেদুল ইসলাম। তবে এ রির্পোট লিখা পর্যন্ত ১৮ মার্চ রাত ৯টায় পর্যন্ত মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩৪১টি।
১নং উত্তর ধুরুং ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ৬ জন মনোনয়ন পত্র জমা করেছে। তন্মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের ইয়াহিয়া খান কুতুবী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে দেলোয়ার হোসাইন, স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজদ্দৌল্লাহ, স্বতন্ত্র প্রার্থী আসাদুলকরিম, শাহরিয়ার, মোঃ আবদুলহালিম, সংরক্ষিতমহিলা পদে মনোনয়ন পত্র জমা করেছেন ১৭জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৩জন।
দক্ষিণ ধুরুং ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ৫জন মনোনয়নপত্র জমা করেছেন। তন্মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মোঃ আজমসিকদার, ইসলামী আন্দোলনবাংলাদেশ (হাতপাখা) মোঃ হামিদ উল্লাহ, স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে বর্তমান চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধূরী, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল আযাদ, আবু আক্কাস, সংরক্ষিতমহিলা পদে মনোনয়ন পত্র জমা করেন ১২জন, সাধারণসদস্য (মেম্বার) পদে ৩২জন।
লেমশীখালী ইউনিয়নে চেয়ারম্যান মনোনয়ন পত্র জমা করেছে ৮জন, তন্মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে রেজাউল করিম, বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে এডভোকেট ফিরোজ আহমদ, স্বতন্ত্রপ্রার্থী যথাক্রমে বর্তমান চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন, আবদুল মজিদ, রমিজ আহমদ কুতুবী, মোঃ শরীফ, সরোয়ার আলম, ওয়াকি মনি বেগম, সংরক্ষিতমহিলা পদে মনোনয়নপত্র জমা করেছে ১৪জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৪ জন।
কৈয়ার বিলইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা করেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আজমগীর মাতবর, স্বতন্ত্রপ্রার্থী যথাক্রমে বর্তমান চেয়ারম্যান জালাল আহমদ, আবুমুছাকুতুবী, ওহিদুল ইসলাম ওয়াহিদ, মনোয়ারুলইসলাম চৌধূরী, জাহেদুল ইসলাম চৌধূরী, সংরক্ষিত মহিলা পদে মনোয়নয় পত্র জমা করেন ১০ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩০জন।
বড়ঘোপইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা করেন ৬জন, তন্মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে আক্কাস উদ্দিন, স্বতন্ত্রপ্রার্থী যথাক্রমে বর্তমান চেয়ারম্যান আ,ন,ম, শহীদ উদ্দিন ছোটন, আলহাজ ছাবের আহমদ, তৌহিদুল ইসলাম খোকন, তানভির মাহমুদ, সংরক্ষিত মহিলা পদে মনোনয়নপত্র জমা করেছে ১১জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩৮জন।
আলীআকবর ডেইলইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা করেছে ৪ জন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকাপ্রতীকের আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে মোঃইদ্রিচ, স্বতস্ত্রপ্রার্থী যথাক্রমে সাবেক চেয়ারম্যান ফিরোজ খান চৌধূরী, আবদুললতিফ, সংরক্ষিত মহিলা পদে মনোনয়নপত্র জমা করেন ১২জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৪জন। কুতুবদিয়া উপজেলা নির্বাচন অফিস আরো জানান, এ বারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড়ঘোপ, আলীআকবর ডেইল ও উত্তর ধুরুং ইউনিয়নের রির্টানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন নিজেই (উপজেলা নির্বাচন অফিসার মোঃ জামসেদুল ইসলাম,)। দক্ষিণ ধুরুং ইউনিয়নে রির্টানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন যাচ্ছেন, কুতুবদিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ফাহিম হাসান, লেমশীখালী ইউনিয়নের রির্টানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃআমজাদ হোসেন, কৈয়ারবিল ইউনিয়নে রির্টানিং অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান দেওয়ানজী।
কুতুবদিয়া উপজেলার প্রত্যক ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীরা মনোনয়ন ফরম ক্রয় করার জন্য উপজেলা সদর সরগরম। এ নির্বাচনে আওয়ামীলীগ কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দলীয় প্রতীক নৌকায় চেয়ারম্যান পদে ৬ জনপ্রার্থী নির্বাচন করে যাচ্ছে। কিন্তুু অন্যান্য দল বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করে যাচ্ছে। বিগত ২০১৬ সনের ২২মার্চ কুতুবদিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। ঐ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বারদের মেয়াদ ২০২১ মার্চ শেষ হতেযাচ্ছে।
ভয়েস/আআ