রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

জোর প্রতিন্দ্বন্দ্বিতার আভাস, পৌরসভা ও ইউপি নির্বাচনে ১২৯২ জনের মনোনয়ন দাখিল

ভয়েস প্রতিবেদন:
জেলার ২ পৌরসভায় ১১৯জন ও ১৫ ইউপিতে ১১৭৩ জনের মনোনয়নপত্র দাখিল
আগামী ১১ এপ্রিল কক্সবাজার জেলার ৪ টি উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহষ্পতিবার ছিল এসব ইউনিয়ন ও পৌরসভার প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। উপজেলা ৪ টি যথাক্রমে টেকনাফের ৫ টি ইউনিয়ন, পেকুয়ার ১ টি , মহেশখালীর ৩ টি এবং কুতুবদিয়ার ৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হচ্ছে।
গতকাল মনোনয় পত্র দাখিলের শেষ দিনে ১৫ টি ইউনিয়ন পরিষদে মোট এক হাজার ৭৩ জন এবং ২ টি পৌরসভায় ১১৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এসবের মধ্যে ১৫ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ১১২ জন, সাধারণ পুরুষ মেম্বার পদে ৮৪৮ জন এবং সংরক্ষিত নারী আসনে ২১৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
অপরদিকে ২ টি পৌরসভা যথাক্রমে চকরিয়া ও মহেশখালী পৌরসভায় মেয়র পদে ৯ জন, সাধারণ পুরুষ কাউন্সিলার পদে ৮৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ২৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। আজ মনোনয়ন পত্র যাচাই বাছাই, আগামী ২৪ মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ও নির্বাচন অনুষ্টিত হবে ১১ এপ্রিল।

ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া  জানান, অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্নই উনিয়ন পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়নে ১৮ মার্চ চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য (মেম্বার) পদে মনোনয়ন পত্র জমা করেছে রির্টানিং অফিসার বরাবরে। বাংলাদেশ নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন/২১ সম্পন্ন করার জন্য তফশীল ঘোষনা করেছে। তারই ধারাবাহিকতায় প্রথম ধাপে কুতুবদিয়ায় আগামী ১১ এপ্রিল ৬ ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য মেম্বার পদে নির্বাচন করার জন্য তারিখ নির্ধারিত করেন। উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৫ জন মনোনয়ন ফরম জমা করেছে। সংরক্ষিত মহিলা ১৮টি পদের জন্য জন, সাধারণ সদস্য মেম্বার পদে ৫৪টি পদের জন্য জন মনোনয়ন ফরম জমা করেছে। ১৯ মার্চ মনোনয়ন ফরম যাচাই। আগামী ২৪ মার্চ মনোনয়ন ফরম প্রত্যহার। আগামী ১১ এপ্রিল রবিবার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন কুতুবদিয়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ জামসেদুল ইসলাম। তবে এ রির্পোট লিখা পর্যন্ত ১৮ মার্চ রাত ৯টায় পর্যন্ত মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩৪১টি।
১নং উত্তর ধুরুং ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ৬ জন মনোনয়ন পত্র জমা করেছে। তন্মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের ইয়াহিয়া খান কুতুবী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে দেলোয়ার হোসাইন, স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজদ্দৌল্লাহ, স্বতন্ত্র প্রার্থী আসাদুলকরিম, শাহরিয়ার, মোঃ আবদুলহালিম, সংরক্ষিতমহিলা পদে মনোনয়ন পত্র জমা করেছেন ১৭জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৩জন।
দক্ষিণ ধুরুং ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ৫জন মনোনয়নপত্র জমা করেছেন। তন্মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মোঃ আজমসিকদার, ইসলামী আন্দোলনবাংলাদেশ (হাতপাখা) মোঃ হামিদ উল্লাহ, স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে বর্তমান চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধূরী, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল আযাদ, আবু আক্কাস, সংরক্ষিতমহিলা পদে মনোনয়ন পত্র জমা করেন ১২জন, সাধারণসদস্য (মেম্বার) পদে ৩২জন।
লেমশীখালী ইউনিয়নে চেয়ারম্যান মনোনয়ন পত্র জমা করেছে ৮জন, তন্মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে রেজাউল করিম, বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে এডভোকেট ফিরোজ আহমদ, স্বতন্ত্রপ্রার্থী যথাক্রমে বর্তমান চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন, আবদুল মজিদ, রমিজ আহমদ কুতুবী, মোঃ শরীফ, সরোয়ার আলম, ওয়াকি মনি বেগম, সংরক্ষিতমহিলা পদে মনোনয়নপত্র জমা করেছে ১৪জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৪ জন।
কৈয়ার বিলইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা করেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আজমগীর মাতবর, স্বতন্ত্রপ্রার্থী যথাক্রমে বর্তমান চেয়ারম্যান জালাল আহমদ, আবুমুছাকুতুবী, ওহিদুল ইসলাম ওয়াহিদ, মনোয়ারুলইসলাম চৌধূরী, জাহেদুল ইসলাম চৌধূরী, সংরক্ষিত মহিলা পদে মনোয়নয় পত্র জমা করেন ১০ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩০জন।
বড়ঘোপইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা করেন ৬জন, তন্মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে আক্কাস উদ্দিন, স্বতন্ত্রপ্রার্থী যথাক্রমে বর্তমান চেয়ারম্যান আ,ন,ম, শহীদ উদ্দিন ছোটন, আলহাজ ছাবের আহমদ, তৌহিদুল ইসলাম খোকন, তানভির মাহমুদ, সংরক্ষিত মহিলা পদে মনোনয়নপত্র জমা করেছে ১১জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩৮জন।
আলীআকবর ডেইলইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা করেছে ৪ জন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকাপ্রতীকের আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে মোঃইদ্রিচ, স্বতস্ত্রপ্রার্থী যথাক্রমে সাবেক চেয়ারম্যান ফিরোজ খান চৌধূরী, আবদুললতিফ, সংরক্ষিত মহিলা পদে মনোনয়নপত্র জমা করেন ১২জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৪জন। কুতুবদিয়া উপজেলা নির্বাচন অফিস আরো জানান, এ বারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড়ঘোপ, আলীআকবর ডেইল ও উত্তর ধুরুং ইউনিয়নের রির্টানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন নিজেই (উপজেলা নির্বাচন অফিসার মোঃ জামসেদুল ইসলাম,)। দক্ষিণ ধুরুং ইউনিয়নে রির্টানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন যাচ্ছেন, কুতুবদিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ফাহিম হাসান, লেমশীখালী ইউনিয়নের রির্টানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃআমজাদ হোসেন, কৈয়ারবিল ইউনিয়নে রির্টানিং অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান দেওয়ানজী।
কুতুবদিয়া উপজেলার প্রত্যক ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীরা মনোনয়ন ফরম ক্রয় করার জন্য উপজেলা সদর সরগরম। এ নির্বাচনে আওয়ামীলীগ কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দলীয় প্রতীক নৌকায় চেয়ারম্যান পদে ৬ জনপ্রার্থী নির্বাচন করে যাচ্ছে। কিন্তুু অন্যান্য দল বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরা স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করে যাচ্ছে। বিগত ২০১৬ সনের ২২মার্চ কুতুবদিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। ঐ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বারদের মেয়াদ ২০২১ মার্চ শেষ হতেযাচ্ছে।

মহেশখালীতে থেকে এস এম রুবেল  জানান, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে মহেশখালী উপজেলার ৩টি ইউনিয়নে ৩৩জন চেয়ারম্যান প্রার্থী সহ মোট ২৬৫জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার শেষ দিনে এসব প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করেন।
হোয়ানক ইউনিয়ন: মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন-রুহুল আমিন বাবুল, এনামুল করিম, মোসলেম উদ্দিন, মোস্তফা কামাল, আনছারুল করিম, শাহানেওয়াজ সালা উদ্দিন, ওয়াজেদ আলী মুরাদ, শফিকুর রহমান, আব্দু রহিম, মোঃ মির কাসেম, এম আব্দুল মতিন, মোহাম্মদ ফিরোজ ওয়াহিদ, মাহাবুবুল আলম, মুহাম্মদ মুহিউদ্দিন ইলাহী, হাবিবুল্লাহ। এছাড়াও সাধারণ সদস্য (পুরুষ) ৬৩ জন, সাধারণ সদস্য মহিলা (সংরক্ষিত) ১৪জন।
মাতারবাড়ি ইউনিয়ন: মাতারবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করলেন যারা মোঃ ইলিয়াছ, সেলিম কুতুব উদ্দিন, মোঃ হারুন মুজিবুল হক, রুহুল আমিন, আবু হায়দার, আব্দুর ছাত্তার, একে খান, মোঃ কাউছার, মোহাম্মদ উল্লাহ, মোস্তাক আহমদ, এনামুল হক, ওসমান গনি। এছাড়াও সাধারণ সদস্য (পুরুষ) ৬২জন, সাধারণ সদস্য মহিলা (সংরক্ষিত) ১৯জন।
কুতুবজোম ইউনিয়ন: কুতুবজোন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করলেন যারা: মোশাররফ হোসেন খোকন, মোহাম্মদ শেখ কামাল, একরামুল হক, নুরুল আমিন খোকা, শহীদুল ইসলাম মুন্না, জাহাঙ্গীর আলম। এছাড়াও সাধারণ সদস্য পুরুষ ৬৩জন, সাধারণ মহিলা (সংরক্ষিত) ১২জন।

পেকুয়া থেকে মো. ফারুক  জানান, সারাদেশের প্রথম ধাপে ৩৭১ টি ইউপি নির্বাচনের মধ্যে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ এপ্রিল। এ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার (১৮ মার্চ) নৌকার মনোনীত প্রার্থীসহ চেয়ারম্যান পদে ৯জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন আর সংরক্ষিত মহিলা আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পেকুয়ার টৈটংয়ের নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা ইরফান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পেকুয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে নৌকার মনোনীত প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্রভাবে যথাক্রমে সাবেক দুইবারের চেয়ারম্যান এম শহিদুল্লাহ, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জেড় এম মোসলেম উদ্দিন, সাবেক দুইবারের ইউপি সদস্য যুবদল নেতা শাহাদাত হোছাইন চৌধুরী, সাবেক পেকুয়া উপজেলা ছাত্রলীগ নেতা এস.এম জুবাইদুল্লাহ লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী সাহাব উদ্দিন, পেকুয়া ব্রন্ডব্যান্ড এর মালিক ব্যবসায়ী নুরুল আমিন, ব্যবসায়ী কপিল উদ্দিন ও একমাত্র নারী শামীমা নাসরীন সাইমা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়ন পত্র জমা দেননি ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ফরায়েজী।
সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ড থেকে আবুল কাশেম, আবু তাহের, আব্দু জলিল, ওসমান গণি, জয়নাল আবেদিন, হেলাল উদ্দিন। ২ নং ওয়ার্ড থেকে আবুল কালাম, টিপু সোলতান, লুৎফুর রহমান, নাছির উদ্দিন। ৩ নং ওয়ার্ড থেকে আব্দুল মালেক, রুহুল আমিন, মনজুর আলম, মোহাম্মদ হোছাইন। ৪ নং ওয়ার্ড থেকে আব্দুল কাদের, আব্দু শুক্কুর, কবির আহমদ, নুরুল হোসেন, নুরুল আমিন, আব্লু শরিফ, আব্দুল হক। ৫ নং ওয়ার্ড থেকে কবির আহমদ, রবিউল আলম, আবু ওমর, মনজুর আলম। ৬ নং ওয়ার্ড থেকে ফয়সাল আকবর, জাকের হোছাইন, আবুল কালাম, ছৈয়দ নুর, মিজানুর রহমান। ৭ নং ওয়ার্ড থেকে শাহাব উদ্দিন সিকদার, নুরুচ্ছাফা, মোহাম্মদ সরওয়ার, শফিউল আলম, কাইছার মোহাম্মদ ইলিয়াস, এসএম আবুল কাশেম, নুরুল ইসলাম, এসএম রেহেনা। ৯ নং ওয়ার্ড থেকে মোঃ সেলিম, হেলাল উদ্দিন, নুরুচ্ছাফা, নুরুল আবছার, আজগর আলী। সংরক্ষিত মহিলা আসনের ১, ২, ৩ নং ওয়ার্ড থেকে দিলুয়ারা বেগম, হামিদা বেগম, মতুজা বেগম, ছেমন আরা বেগম। ৪, ৫, ৬ নং ওয়ার্ড থেকে ফরিদা ইয়াছমিন, সেলিনা পারভিন, রোজিনা আক্তার, রোকসানা আক্তার। ৭, ৮, ৯ নং ওয়ার্ড থেকে আয়েশা খাতুন, সাজেদা বেগম, হামিদা বেগম, ফজিয়া ইয়াছমিন।

নৌকার সমর্থিত প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, সুষ্ঠু সুন্দর ও উতসবমুখর পরিবেশে ভোট হবে ইনশাল্লাহ। আমি টৈটং বাসীর সেবা করার জন্য এবারও প্রার্থী হয়েছি। আমি সর্বদা টৈটংবাসীর সেবা করে যাবো। আমার দল আমাকে মনোনয়ন দিয়েছেন আমি চেষ্টা করবো মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নে যেভাবে সারাদেশ পাল্টে যাচ্ছে সেই উন্নয়নের জোয়ারে টৈটং এর মানুষকে সামিল করতে। তিনি আজিবন টৈটং এর মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবেন বলেও জানান।

স্বতন্ত্র প্রার্থী এম শহিদুল্লাহ বলেন, টৈটংয়ের সাধারণ জনগণের দাবীর কারণে এবারের নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করছি। ভোটের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি। এর অন্যতায় হলে সাধারণ জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।

অপর প্রার্থী শাহাদাত হোছাইন বলেন, আমার বিরুদ্ধে ভোট করতেছিনা বলে অপপ্রচার চালানো হচ্ছে। ভোট করতে নেমেছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভোট করেই বাড়িতে ফিরবো বলে জানান তিনি।

এদিকে চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগামীর টৈটংকে মাদক সন্ত্রাসমুক্ত ও ডিজিটাল টৈটং করার জন্য প্রার্থী হয়েছি। আমি শেষ পর্যন্ত মাঠে আছি । আমি টৈটংবাসীর সাথেই আছি। টৈটং এর আপামর মানুষ আমার সঙ্গে আছে।

ভয়েস প্রতিবেদক,টেকনাফ জানান, টেকনাফ উপজেলার পাঁচটি ইউনিয়নের নির্বাচনে ৫০১ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছে। এতে চেয়ারম্যান পদে ৩৫ জন, সংরক্ষিত নারী পদে ৮০ জন ও সাধারন সদস্য পদে ৩৮৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন জমার শেষ দিনে নির্ধারিত সময় শেষে এক সংবাদ ব্রিফিংয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম এসব তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সাবরাং- সেন্টমার্টিন ইউনিয়নের রিটার্নিং অফিসার মাহফুজুল ইসলাম।
মো. বেদারুল ইসলাম আরো জানান, আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে টেকনাফ উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলো হচ্ছে টেকনাফ সদর, সাবরাং, হ্নীলা, হোয়াইক্যং ও সেন্টমার্টিন। সম্ভাব্য প্রার্থীরা গত ৯ মার্চ থেকে মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন। উৎসবমুখর পরিবেশে, সুষ্ঠু ভোট গ্রহণের স্বার্থে প্রয়োজনীয় সবধরনে উদ্যোগ উপজেলা নির্বাচন অফিস গ্রহণ করবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, টেকনাফ সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, এ ইউনিয়ন থেকে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৫৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত আবু সৈয়দ, বর্তমান চেয়ারম্যান শাহজান মিয়া, জিয়াউর রহমান, আব্দুর রহমান, দিদার মিয়া, শাকের আহমদ, ফারুক আলম, হাফেজ আহমদ, মো. আব্দুল ওয়াজেদ, হোছাইন আহমদ, আব্দুল্লাহ ও নুরুল আবছার।

সাবরাং ইউনিয়ন থেকে চেয়রম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন প্রার্থী, এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ জন ও সাধারণ সদস্য পদে ৯২ জন মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত সোনা আলী, বর্তমান চেয়ারম্যান নুর হোসেন, সোলতান আহমদ, হাবিবুর রহমান, মো. ইসমাইল সিআইপি ও মৌলভী নুরুল হক মনোনয়ন জমা দিয়েছেন।

হ্নীলা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, কামাল উদ্দীন আহমদ, নুরুল হোছাইন ও আলী হোসাইন। এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৯২ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।

হোয়াইক্যং ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৭ জন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত আজিজুল হক, বর্তমান চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, নুরুল হোসাইন ছিদ্দিকী, মো. ফরিদুল আলম, ফরিদুল আলম, আলমগীর চৌধুরী ও মো. আব্দুল্লাহ। এ ইউনিয়ন থেকে সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৬ জন ও সাধারণ সদস্য পদে ১১৫ জন মনোনয়ন জমা দেন।

সেন্টমার্টিন ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন, এ ইউনিয়ন থেকে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ২৮ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মুজিবুর রহমান, বর্তমান চেয়ারম্যান নুর আহমদ, ফিরোজ আহমদ, কেফায়েত উল্লাহ, জাহিদ হোসেন ও আব্দুর রহমান।

প্রসঙ্গত, আজ ১৯ মার্চ মনোনয়ন পত্র যাছাই-বাছাই, আগামী ২৪ মার্চ প্রত্যাহার, ২৫ মার্চ প্রতীক বরাদ্ধ এবং ১১ এপ্রিল নিবার্চন অনুষ্টিত হবে। এই উপজেলায় প্রথম ধাপে অনুষ্ঠিতব্য ৫ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ৯৫৯ জন। তৎমধ্যে পুরুষ ৬০ হাজার ৯৩ জন ও মহিলা ৬০ হাজার ৮৬৬ জন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION