মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মৃত্যু বরণ করেছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ

ভয়েস নিউজ ডেস্ক:

দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

জনকণ্ঠের একাধিক রিপোর্টার জানান, তার শ্বাসকষ্টজনিত সমস্যা হয়েছিল। প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ফেসবুক পোস্টে তার মৃত্যুর কথা জানান।

১৯৯৩ সালে মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মালিকানায় দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রকাশিত হয়। তিনি পত্রিকাটির সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক।

ক্যান্টনমেন্টে আলাউল জামে মসজিদে বাদ জোহর প্রথম জানাজ অনুষ্ঠিত হবে। পরে দাফনসহ পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জনকণ্ঠের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।

জনকণ্ঠের টেলিফোন অপারেশন বিভাগ থেকে জানানো হয়েছে, তার ছেলে বিদেশে আছেন। তিনি আসার পর দাফন হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION