সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

নাইজারে সীমান্তবর্তী তিনটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে ১৩৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৩৭ জন নিহত হয়েছে। রোববার মালি সীমান্তবর্তী তিনটি গ্রামে নির্মম এ হত্যাযজ্ঞ চালায় বন্দুকধারীরা। সোমবার (২২ মার্চ) দেশটির সরকার এমনটাই জানিয়েছে। খবর আল জাজিরার।

মালির সীমান্তবর্তী ইন্তাজায়েনি, বাকোরাত ও উইসতানে নামক তিনটি গ্রামে বন্দুকধারীরা মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে তাণ্ডব চালায়। তারা নির্বিচারে গুলিবর্ষণ করে। স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই হামলায় কমপক্ষে ১৩৭ জনের মৃত্যু হয়েছে। প্রথম দিকে তারা ৬০ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। সোমবার তারা জানায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৭।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে নাইজার সরকারের মুখপাত্র জাকারিয়া আব্দুররহমানে জানান, সাধারণ মানুষ ও অসহায় গ্রামবাসী এখন সশস্ত্র দস্যুদের টার্গেটে পরিণত হয়েছে। তারা নির্মমতা ও ভয়াবহতা বাড়িয়ে দিয়েছে। রোববার তাদের নির্মমতার শিকার হয়ে ১৩৭ জনের মৃত্যু হয়েছে।

নাইজারের নব-নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের জন্য বন্দুকধারীদের হামলা চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এখন দেখার বিষয় তিনি কিভাবে এই ধরনের হামলাকারীদের নিয়ন্ত্রণ করেন। যারা অনেক বছর ধরে এই ধরনের হত্যাকাণ্ড চালিয়ে আসছে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সবচেয়ে দারিদ্রপীড়িত দেশগুলোর মধ্যে নাইজার অন্যতম। দেশটির মালি ও নাইজেরিয়া সীমান্তবর্তী এলাকায় বন্দুকধারীদের হামলায় প্রতি বছর শত শত মানুষ প্রাণ হারাচ্ছে। পাঁচ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সুত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION