মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

স্বাধীনতার পরাজিত গোষ্ঠির প্রেতাত্মারা আবারো ষড়যন্ত্র করছে

প্রেস বিজ্ঞপ্তি:
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে যারা কথিত ভারত বিরোধীতা নামে নাশকতা সৃষ্টি চেষ্টা চালাচ্ছেন তারা স্বাধীনতার পরাজিত গোষ্ঠির প্রেতাত্মা। কেননা বাংলাদেশ স্বাধীনতার সময় ভারত একটি দেশে যারা নানাভাবে সহযোগিতা করেছেন। বাংলাদেশের কোটি বেশি মানুষ ভারতে আশ্রয় গ্রহণ, মুক্তিকামি মানুষকে প্রশিক্ষণ প্রদান অস্ত্র প্রদান করেছিলেন। একই সঙ্গে এদেশের মুক্তিযোদ্ধাদের সাথে ভারতের সেনা সদস্যও অংশ নিয়েছিলেন। আজ এসে সেই পরাজিত শক্তি ভারত বিরোধী করছে। মুলত স্বাধীনতার পরাজিত গোষ্ঠির প্রেতাত্মারা আবারো ষড়যন্ত্র করছে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাব আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানানো হয়।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের এর সভাপতি সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার
সোহেল, অর্থ সম্পাদক মোহাম্মদ জুনাইদ, সাংগঠণিক সম্পাদক ফরহাদ ইকবাল, সদস্য আহসান সুমন, সুজাউদ্দিন রুবেল, শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক দীপক শর্মা দীপু।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION