রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

রামুতে ইয়াবাকারবারিসহ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার

বিশেষ প্রতিবেদক:
রামুতে জসিম উদ্দিন (৩২) নামের এক ইয়াবাকারবারি সহ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (২৮ মার্চ) কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টে তল্লাশী করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিকমূল্য দুইকোটি দশ লাখ টাকা।

রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ইব্রাহিম ফারুকের পক্ষে সহকারি পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে (ইঞ্জিন নম্বর-৩৩১১৯৯) করে ইয়াবা পাচার হচ্ছে। এখবরের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত নায়েব সুবেদার মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে সিএনজিটি তল্লাশী করে। এসময় সিএনজির সীটে বিশেষভাবে লুকানো অবস্থায় ৭০ হাজার পিস ইয়াবা সহ কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ার ডেঙ্গাপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে সিএনজির চালক মোঃ জসিম উদ্দিন (৩২) কে গ্রেপ্তার করে। যার আনুমানিক মুল্য দুই কোটি দশ লাখ। আটককৃত আসামীকে ইয়াবাসহ রামু থানায় সোপর্দ করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION