রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ১১ সন্ত্রাসী গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ১১জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রবিবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে উখিয়ার পালংখালী ১৬নং শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় ও রোহিঙ্গাদের বাড়ি ঘর ভেঙ্গে লোটপাটের সময় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উখিয়ার পালংখালী নলবনিয়া এলাকার বাদশা মিয়ার ছেলে ওবায়ুর (৩০), পালংখালী এলাকার মো. হোসেনের ছেলে আব্দুল হামিদ (২৮), শফিউল্লাহ কাটা এলাকার আব্দুল হকের ছেলের রিপন (২৪), একই এলাকার মো. ফকিরের ছেলে মিজান (২২), নলবনিয়া এলাকার হোসেন আহমেদর ছেলে আব্দুল রশিদ (৩০), পালংখালী এলাকার জাহিদ হোসেনের ছেলে আব্দুল হক (২০), নলবনিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন (প্রকাশ ইরাইন্যা) ডাকাত (২৮), মোছার খোলা এলাকার আবুল কাশেমের ছেলের নূর মোহাম্মদ (২১), নলবনিয়া এলাকার আব্দুল মোনাফের ছেলে আরিফ (২৯), পালংখালী ভাদীতলা এলাকার আব্দুল গফুরের ছেলে সিরাজুল ইসলাম (২২), কক্সবাজার পেকুয়া এলাকার ভাড়াটিয়া সন্ত্রাসী সালামত উল্লাহর ছেলে মো. হেলাল।

কক্সবাজার ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ‘এপিবিএন’ পুলিশের (ওসি) আমিনুল হক জানিয়েছেন, উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের হামিদ উল্লাহর ছেলে এয়াকুবের চায়ের দোকান থেকে ১১ জন স্থানীয় সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়। ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।

উখিয়া থানা ওসি আহমদ সনজুর মোরশেদ জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা অপহরণ চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে কক্সবাজার জেলার বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকের কয়েক ডজন মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক মাদক, অপহরণ সহ নানাকাজে জড়িত ছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION