রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

করোনা:রেকর্ড ভাঙার পরদিনও শনাক্ত পাঁচ হাজারের ওপরে

করোনা ভাইরাস। ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৪২ জন। এর আগে গতকাল সোমবার এযাবৎকালের সর্বোচ্চ শনাক্ত ছিল পাঁচ হাজার ১৮১ জন। মঙ্গলবার (৩০ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৪ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৫ জনের মৃত্যু নিশ্চিত করেছে অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলেন ছয় লাখ পাঁচ হাজার ৯৩৭ জন। সরকারি হিসাবে এখন পর্যন্ত মারা গেছেন আট হাজার ৯৯৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২৭ হাজার ৩৫০টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয় ২৬ হাজার ৬২০টি। এখন পর্যন্ত ৪৬ লাখ ৪৩ হাজার ৬৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ১৬২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৪০ হাজার ১৮০ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৮ দশমিক ৯৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক শূন্য পাঁচ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৯ দশমিক ১৫ শতাংশ এবং মারা গেছেন এক দশমিক ৪৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৮ জন পুরুষ এবং নারী ১৭ জন। এখন পর্যন্ত পুরুষ ছয় হাজার ৭৭৪ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন দুই হাজার ২২০ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৬০ বছরের ওপরে ২৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে এক জন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ৩৭ জন। চট্টগ্রামে তিন জন, রাজশাহীতে দুই জন, খুলনায় দুই জন এবং সিলেটে একজন মারা গেছেন। ২৪ ঘণ্টায় ৪৫ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION