রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

করোনা:২৪ ঘণ্টায় এযাবৎকালের সর্বোচ্চ শনাক্ত, ৭০৮৭ জন

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন সাত হাজার ৮৭ জন। দেশে এটা এযাবৎকালের সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে সরকারি হিসাবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছয় লাখ ৩৭ হাজার ৩৬৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত মারা গেছেন ৫৩ জন, তাদের নিয়ে মোট মারা গেলেন ৯ হাজার ২৬৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৭০৭ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৫২ হাজার ৪৮২ জন।

রবিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক শূন্য সাত শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৬৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় ‍মৃত্যুহার এক দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩১ হাজার ৪৯৩টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৭২৪টি। দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৪৭ লাখ ৮৩ হাজার ৩৮৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩৬ লাখ চার হাজার ৫২০টি এবং বেসরকারি ব্যবস্থানায় পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৭৮ হাজার ৮৬৫টি।

দেশে বর্তমানে ২২৭টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ১২০টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৩৪টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৭৩টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৩ জনের মধ্যে পুরুষ ৪৫ জন এবং নারী আট জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ছয় হাজার ৯৭০ জন এবং নারী মারা গেছেন দুই হাজার ২৯৬ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৫ দশমিক ২২ শতাংশ এবং নারী ২৪ দশমিক ৭৮ শতাংশ।

বয়স বিবেচনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ৩৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন দুই জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে আছে একজন।

তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৩৭ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, রাজশাহী বিভাগের একজন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের আছেন তিন জন করে।

তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৫২ জন এবং বাড়িতে মারা গেছেন একজন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া দুই হাজার ৭০৭ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন এক হাজার ৭৮৮ জন, চট্টগ্রাম বিভাগের ৭৮৮ জন, রংপুর বিভাগের ছয় জন, খুলনা বিভাগের ৫০ জন, বরিশাল বিভাগের ১৬ জন, রাজশাহী বিভাগের ৩০ জন, সিলেট বিভাগের ২৪ জন এবং ময়মনসিংহ বিভাগের আছেন পাঁচ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন এক হাজার ৭০৫ জন, ছাড়া পেয়েছেন ৯৮২ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ ৫৬ হাজার ৬২০ জন, ছাড়া পেয়েছেন ছয় লাখ ১৬ হাজার ৩৪৮ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪০ হাজার ২৭২ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ৩৮১ জন, ছাড়া পেয়েছেন ২৪৯ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন এক লাখ ছয় হাজার ৬৩৬ জন, ছাড়া পেয়েছেন ৯৩ হাজার ৭৬৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৮৭০ জন। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION