শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

নিজের ভুল নিয়ে বারবার ক্ষমা চেয়েছেন ব্র্যাড পিট

ভয়েস বিনোদান ডেস্ক:

সন্দেহ নেই আজকাল বেশ ভালো সম্পর্ক সাবেক হলিউড দম্পতি ব্র্যাড পিট ও জেনিফার অ্যানিস্টনের। অথচ ২০০৫ সালে তাদের বিচ্ছেদ বেশ তিক্ততার মধ্যে ঘটেছে। ওই সময় বিবাহিত অবস্থায় অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে প্রেমে জড়ান ব্র্যাড। তবে বিষয়টি আরও বাজে দিকে যায় যখন ‘ফ্রেন্ডস’ অভিনেত্রীর সঙ্গে বিবাহিত জীবন নিয়ে বিরূপ মন্তব্য করেন এই নায়ক।

২০১১ সালে প্যারড ম্যাগাজিনের সঙ্গে আলাপকালে জানান, নব্বই দশক জুড়ে সেলিব্রিটি পরিচয়ের ভেতর তিনি হাঁসফাঁস করেছিলেন। নিজেকে সবকিছু থেকে লুকাতে চেয়েছেন, অসুস্থ হতে শুরু করেন। সবকিছু অসহনীয় হয়ে ওঠার মধ্যে অনুভব করেন, চমকপ্রদ জীবন নিয়ে সিনেমা করলেও নিজের জীবনটা তেমন ছিল না। তিনি মনে করেন, এর সঙ্গে তার অসুখী বিয়ের সম্পর্ক রয়েছে। তিনি শুধু সুখের ভান করেছিলেন।

আরও জানান, ওই সময় তার সঙ্গে ভালোবাসার নারী অ্যাঞ্জেলিনার সঙ্গে দেখা। তার সঙ্গে পরিবার গড়ে তুলতে পেরে তিনি ভীষণ আনন্দিত।

ব্র্যাড পিটের উপলব্ধি সত্যি কি না সেটা অন্য বিষয়। তবে নিশ্চয় এমন মন্তব্যে খুবই ব্যথা পেয়েছিলেন জেনিফার অ্যানিস্টন। অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ছাড়াছাড়ির পর ব্র্যাড দুঃখ প্রকাশ করেন বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করার জন্য। বরং জেনিফার খুবই দয়ালু, প্রেমময় ও হাসিখুশি একজন নারী, এখনো তারা বন্ধু। তিনি আসলে বলতে চেয়েছিলেন জেনিফার নয়, তিনি নিজেই নিজের কাছে নিস্তেজ হয়ে পড়ছিলেন।

এরপর অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে দীর্ঘ লিভ ইন রিলেশনে জড়ান ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এর জন্য অস্কারজয়ী এই নায়ক। তাদের ছয় সন্তান মাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ, নক্স ও ভিভিয়ান। প্রায় এক দশক পর দুই তারকা বিয়ে করেন। কিন্তু দুই বছরের মাথায় ডিভোর্সের সিদ্ধান্ত নেন। অন্যদিকে জেনিফার বিয়ে করেন জাস্টিন থেরক্সকে। তাদেরও ডিভোর্স হয়ে গেছে।

২০১৬ সালে আবার জেনিফারের কাছাকাছি আসেন ব্র্যাড পিট। এ সম্পর্কে প্রচলিত আছে ব্যক্তিগত জীবনের উত্থান-পতনের ভেতর দিয়ে অভিনেতার উপলব্ধি অনেক পাল্টেছে। নিজের ভুল নিয়ে বারবার ক্ষমা চেয়েছেন প্রথম স্ত্রীর কাছে। অবশ্য জেনিফার নিজেও পুরনো দিনকে ততটা পাত্তা দিতে রাজি নন। এরপর বেশ কয়েকবার তাদের একসঙ্গে দেখা গেছে। বিশেষ করে গত বছর জেনিফারের ৫০তম জন্মদিনে ব্র্যাডের উপস্থিতি সবার নজর কাড়ে। এমনকি চলতি বছরের এসএজি অ্যাওয়ার্ডসের অন্যতম আলোচনার বিষয় ছিল সাবেক দম্পতির উপস্থিতি। ব্র্যাড পিট পুরস্কার গ্রহণের পর ব্যাকস্টেজে গিয়ে অভিনন্দন জানান জেনিফার। সেই ছবি ভাইরাল হতে সময় লাগেনি।

কিছুদিন আগে অভিনেতা আলিয়া শওকতের সঙ্গে ব্র্যাডের সম্পর্ক নিয়ে কথা ওঠে। তার মধ্যেই শোনা যায়, জেনিফারকে মা ডাকতে আগ্রহী ব্র্যাড-অ্যাঞ্জেলিনার মেয়ে শিলোহ! তবে জেনিফার সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। সঙ্গে এড়িয়ে গেছেন সাবেক স্বামীকে বিয়ের প্রশ্নও। আর বিয়ে প্রশ্নে একরাশ হাসি ছাড়া কোনো উত্তর ছিল না ব্র্যাড পিটের। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION