রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
করোনা সংক্রামণ প্রতিরোধে কক্সবাজারে দ্বিতীয় দিনের লকডাউনে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। ছোট ছোট যানবাহন চলাচল করলেও দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে। সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে কক্সবাজার জেলা পুলিশ লকডাউন বাস্তবায়নে অভিযান চালাচ্ছেন। শহর ও শহরের বাইরে করোনা রোগির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত তিনদিন ধরে সমুদ্র সৈকতে পর্যটক ভ্রমনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন। ফলে পর্যটক শুন্য হয়ে পড়েছে কক্সবাজার। এছাড়াও জেলা শহরের বাইরেও উপজেলা সমুহে লকডাউন চলমান রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে।
কক্সবাজার জেলা পুলিশ সুপার মো: হাসানুজ্জামান বলেছেন, লকডাউন বাস্তবায়নে দুরপাল্লার যানবাহন বন্ধ করে দেয়া হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোষ্ট। করোনার এই মহামারিতে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে কাজ করছে পুলিশ।
ভয়েস/আআ