বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

ফারুক-কবরীর জন্য দোয়া মাহফিল

বিনোদন ডেস্ক:

ঢালিউডের ক্ল্যাসিক জুটি ফারুক ও কবরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি। খবরটি জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

এ চিত্রনায়ক বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বলেন, “বাংলা চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি সফল জুটি সুজন-সখী।

দুজনই একই সময়ে অসুস্থ। দুজনই আইসিইউতে। আগামীকাল শিল্পী সমিতিতে দুজনের সুস্থতা কামনায় কুরআন খতম এবং বাদ জুমা এফডিসি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ”
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। ২১ মার্চ থেকে হাসপাতালটির আইসিইউতে অজ্ঞান অবস্থায় রয়েছেন তিনি। এরই মধ্যে তার রক্তে ব্যাক্টেরিয়াজনিত সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ফারুকের সঙ্গে সিঙ্গাপুরে থাকা স্ত্রী ফারহানা পাঠান এক ভিডিও বার্তায় বলেন, “মানুষের মৃত্যু নিয়ে রসিকতা ঠিক নয়। আল্লাহর রহমতে আপনাদের মিয়াভাই এখনো বেঁচে আছেন, ভালো আছেন।

এমন গুজব ছাড়বেন না, এগুলো আমাদের পরিবারের উপর মারাত্বক প্রভাব ফেলে। ”
এ দিকে করোনা আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন সাবেক সংসদ সদস্য, চিত্রনায়িকা ও নির্মাতা সারাহ বেগম কবরী। বৃহস্পতিবার তাকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION