বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

লকডাউন: সব সিনেমার শ্যুুটিং বন্ধ

বিনোদন ডেস্ক:

আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ‘কঠোর’ লকডাউনে শতভাগ বন্ধ থাকবে চলচ্চিত্রের শুটিংসহ সকল প্রেক্ষাগৃহ। তবে সেটা সরকারি সিদ্ধান্ত মোতাবেক হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আজ (১০ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নব নির্বাচিত কমিটির প্রথম সভায় শুটিং নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন এর সভাপতি সোহানুর রহমান সোহান।

অন্যদিকে, বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতিও একই মত দিলো। এর সহসভাপতি মিঞা আলাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকার ৫০ শতাংশ সিট ফাঁকা রেখে হল পরিচালনার কথা বলেছে। তবে এখন ৬৫ শতাংশ এমনিতেই ফাঁকা থাকে। কোনও হলে মানুষই আসে না। তাই লকডাউন হলে আমরা সিনেমা হল সব বন্ধ করে দেবো। তবে সরকারি প্রজ্ঞাপনের অপেক্ষায় আছি। সেটি হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেবো।’

অন্যদিকে সোহানুর রহমান সোহান বলেন, ‘সর্বাত্মক বলতে তো সব কিছুই বন্ধ বোঝায়। যদি সেটা হয়, তাহলে আমরা একাত্মতা প্রকাশ করি। লকডাউন উঠে যাওয়ার পর আবারও পরিচালকরা শুটিংয়ে ফিরতে পারবেন। তবে বিষয়টি নিয়ে আগামী ১৩ এপ্রিল ভার্চুয়াল মিটিং হবে আমাদের। সেখানেই সব কিছু স্পষ্ট করে জানানো হবে।’

এর আগে গত বছরের মার্চে লকডাউনের সময় একই ব্যবস্থা নিয়েছিল সংশ্লিষ্ট সমিতিগুলো। এবারও প্রজ্ঞাপন জারির পর পরিস্থিতি সেদিকেই যাবে বলে ধারনা করছে চলচ্চিত্র ও নাটকের সংগঠনগুলোর কর্তারা। প্রতিটি সংগঠন মূলত অপেক্ষায় আছে সরকারের ‘কঠোর’ লকডাউন নির্দেশনার দিকে।

খবর মিলেছে, সরকার বা সমিতির বিধিনিষেধের আগেই দেশের বেশির ভাগ তারকা এরমধ্যে ফিরেছে নিজ নিজ বাসায়। স্থগিত করেছে পূর্ব নির্ধারিত শুটিং সিডিউল। যার মধ্যে আছেন শাকিব খান, পরীমনি, অপূর্ব, মেহজাবীন চৌধুরী, আফরান নিশো প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION