রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

বিমানবন্দর এলাকা থেকে দুই হাজার রাউন্ড গুলি উদ্ধার 

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার বিমান বন্দর এলাকা থেকে ২ হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশ এইসব গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। উদ্ধারকরা গুলির মধ্যে মেশিনগান, থ্রি নট থ্রি রাইফেল ও পিস্তলের গুলি রয়েছে।
বিমান বন্দরের উন্নয়ন কাজের জন্য পার্শ্ববর্তী  বাঁকখালী নদী ড্রেজিং করে  মাটি এনে ভরাট করা হচ্ছিল। সেই মাটি ভরাট ও খুঁড়াখুঁড়ির একপর্যায়ে  বস্তাভর্তী এইসব গুলি দেখতে পেয়ে শ্রমিকরা বিমান বন্দর কর্তৃপক্ষকে খবর দেয়। একই সাথে খবর পেয়ে বিমান বাহিনীর কর্মকর্তারাও হাজির হন ঘটনাস্হলে।  পরে বিমান বন্দর কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ গুলি গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বিমান বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুই হাজার রাউন্ড গুলি উদ্ধার করেন। গুলি গুলো অনেক পুরনো। ধারনা করা হচ্ছে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কিংবা ৫০/৬০ বছর আগের সময়ের গুলি। গুলির নমুনা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে দেয়া হবে। তাদের কাছ থেকে রিপোর্ট এবং  তদন্ত শেষে এই গুলিসমুহের  বিস্তারিত তথ্য জানা যাবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION