রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সোমবার ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ঘরে আবার বাঁচার স্বপ্ন নিয়ে কাজ করছেন রোহিঙ্গারা বালুখালী ক্যাম্পে। ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ এপ্রিল ) দুপুর আড়াইটার দিকে বালুখালি ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় একটি মাদ্রাসা সম্পূর্ণ পুড়ে যায়। তবে কোন ধরনের বসতবাড়ি ও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ ইমদাদুল হক সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিস স্টেশনের ধমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় শুধুমাত্র একটি মাদ্রাসা পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কেও জানা যায়নি।
উল্লেখ্য গত ২২ শে মার্চ উখিয়ার বালুখালী ৯নং শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় অনৃতত ১১ জন রোহিঙ্গা নারী পুরুষ মারা যায় এবং ৫ শতাধিক আহত হয়েছেন। এতে ১০হাজার পরিবারের ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
ভয়েস/আআ