বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

চাচ্চু থেকে বাদ পড়তে পারেন দীঘি

দিঘী

বিনোদন ডেস্ক:

প্রার্থনা ফারদিন দীঘি শিশুশিল্পী হিসেবে দশর্কদের হৃদয় স্পর্শ করেন। ‘চাচ্চু’ সিনেমায় তার অভিনয় দর্শকদের মনে দাগ কাটে। এফ আই মানিক পরিচালিত এ সিনেমা ২০০৬ সালে মুক্তি পায়। দীর্ঘদিন পর সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। এদিকে প্রশ্ন উঠেছে, ‘চাচ্চু’ সিনেমার সিক্যুয়েলে দীঘিকে কি দেখা যাবে?

‘চাচ্চু’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করছেন মনতাজুর রহমান আকবর। এতে দীঘি থাকবেন কিনা তা জানতে চাইলে এই নির্মাতা বলেন, ‘দীঘি সিক্যুয়েলে থাকবে কিনা তা এখনো ঠিক করিনি। চাইলে গল্প পরিবর্তন করে বড় দীঘিকে দেখানো যেতে পারে। আসলে দীঘির থাকা না থাকা নিয়ে আমরা এখনো ভাবিনি।’

করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে এ সিনেমার শুটিংয়ের বিষয়। পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং শুরু করবেন বলে জানান এই পরিচালক।

‘চাচ্চু’ ছাড়াও ‘কোটি টাকার কাবিন’ সিনেমার সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন ডিপজল। এ দুটি সিনেমায় আগের নায়ক-নায়িকা অভিনয় করবেন না। বিষয়টি উল্লেখ করে ডিপজল বলেন, ‘সিনেমা দুটির সিক্যুয়েল নির্মাণের কথা অনেক আগে থেকেই ভাবছিলাম। শুটিংয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু এরই মধ্যে লকডাউন শুরু হলো। লকডাউন শেষ হওয়ার পরপরই সিনেমা দুটির শুটিং শুরু করব। এতে নতুন নায়ক-নায়িকা অভিনয় করবেন।’

‘মুভিলর্ড’খ্যাত মনোয়ার হোসেন ডিপজল একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছেন। গত আড়াই মাসে তিনটি নতুন সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এগুলো হলো—‘অমানুষ হলো মানুষ’, ‘বাংলার হারকিউলিস’ এবং ‘যেমন জামাই তেমন বউ’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION