রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

বিমানবন্দরে বালু খুঁড়তে গিয়ে ফের মিললো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিপুল গুলি

এম.এ আজিজ রাসেল:

কক্সবাজার বাঁকখালী মোহনা থেকে বালু খুঁড়তে গিয়ে ফের মিললো বস্তাভর্তি বিপুল পরিমাণ ১৫৮০ রাউন্ড তাজা গুলি। শুক্রবার (১৬ এপ্রিল) বিকাল ৪ টায় পাওয়া এসব গুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা করছে বাংলাদেশ বিমানবাহিনী সদস্যরা।
বাংলাদেশ বিমান বাহিনী সুত্র জানায়, বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ করছে সিসিই সিসি নামের একটি চায়না কোম্পানি। বাঁকখালীর নাজিরার টেকের কাছাকাছি জায়গায় ওই কোম্পানির কার্যালয় নির্মাণের জন্য বালি ভরাটের কাজ দেয়া হয় ফাতেমা ড্রেজার কোম্পানিকে। প্রতিষ্ঠানটি কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের জন্য পাশের বাঁকখালী নদী ড্রেজিং করে মাটি এনে ভরাট করছিল। এ কাজের মাটি খুঁড়াখুড়ি করতে গিয়ে বস্তাভর্তি গুলি দেখতে পায় বিমানবাহিনীর সদস্যরা। পরে বিষয়টি শেখ হাসিনা বিমান ঘাঁটির পদস্থ কর্মকর্তাদের জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তভর্তি তাজা গুলি দেখতে পায় বিমান বাহিনী শেখ হাসিনা ঘাঁটিতে কর্মরত কর্মকর্তারা। পরে বিমান বাহিনী কতৃর্পক্ষ পুলিশ খবর দেয়। এসময় উর্ধ্বতন কর্মকর্তাদের সামনে উদ্ধার হওয়া গুলিসমূহ গণনা শেষে বাংলাদেশ বিমান বাহিনীর নিয়মানুসারে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্যঃ গত ১৩ এপ্রিলও ২ হাজার ১৯০টি গুলি বালু খুঁড়তে গিয়ে উদ্ধার করা হয়। তারমধ্যে মেশিন গান, থ্রি নট থ্রি রাইফেল ও পিস্তলের গুলি রয়েছে বলে জানিয়েছিল পুলিশ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION