বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

কবরীর মৃত্যু বাকরুদ্ধ শাবানা

বিনোদন ডেস্ক:

একদিন আগে কিংবন্দন্তি চলচ্চিত্র অভিনেত্রী কবরীর অসুস্থতার কথা শুনে তার সুস্থতা কামনা করেছিলেন আরেক কিংবদন্তি অভিনেত্রী শাবানা। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’খ্যাত এই মহাতারকা।

দেশ থেকে হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস শাবানার। সেখানে তার কাছে অভিনেতা মিশা সওদাগর থেকে কবরীর মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। কান্নাভেজা কণ্ঠে কবরীকে জানিয়েছেন শ্রদ্ধা।

বিষয়টি জানিয়ে ফেসবুকে মিশা সওদাগর লেখেন, ‘কবরী আপুর মৃত্যুর কথা যখন শাবানাজি কে বললাম, তিনি অনেকক্ষণ কথা বলেননি। তারপর কান্নাভেজা কণ্ঠে বললেন, কবরী একজনই হয়। কিংবন্দন্তির প্রতি আরেক কিংবন্দন্তির অসাধারণ সম্মান। ’

শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত কবরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি করোনা আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION