বুধবার, ২২ Jul ২০২৬, ০২:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পেকুয়ায় মধ্যরাতে পাহাড় খেকোদের ধরতে ইউএনও’র অভিযান, স্কেভেটর জব্দ 

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় পাহাড় ও বালু খেকোদের ধরতে মধ্যরাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ। এসময় একটি স্কেভেটর (মাটি কাটার যন্ত্র) জব্দ করতে পারলে সংঘবদ্ধ পাহাড় ও বালু খেকোরা পালিয়ে যায়।
রবিবার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের সংরক্ষিত বনভূমির লেইনের শিরা এলাকায় এ অভিযান চালান পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাছেম বিল্যাহ্। অভিযানে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লার নেতৃত্বে একদল বন রক্ষী ও পেকুয়া থানার এএসআই জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা বলেন, সংরক্ষিত বনভূমির লাইনের শিরা এলাকায় বালুখেকোরা পাহাড়কেটে বালু লুঠের প্রস্তুতি নিচ্ছেন- এমন খবর পেয়ে বন রক্ষীদের নিয়ে রবিবার রাতে আমি ঘটনাস্থলে যাই। এসময় সাংবাদিক পরিচয়দানকারী সোহেলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আমাদের পথরোধ করে। অশালিন ভাষায় কথা বলতে থাকে। সরকারী দায়িত্ব পালনে বাধা না দিতে তাদের অনুরোধ করলে, তারা দুইজনসহ স্থানীয় মনু, আবছার, রিয়াজু, বেলাল ও স্কেভেটর ভাড়াটি খলিলুর রহমানসহ আরো কয়েকজন পাহাড় ও বালুখেকো আমাদের ওপর হামলার চেষ্টা চালায়। তাই আমরা ঘটনাস্থল থেকে সরে গিয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা চাই। পরে তিনি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এসময় আমাদের দেখে পাহাড় ও বালুখেকোরা একটি স্কেভেটর রেখে অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ্ বলেন, বনবিভাগের খবরে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযানে গেলে অপরাধীরা পালিয়ে যায়। এসময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর জব্দ করা হয়েছে। জব্দ করা স্কেভেটরটি বনবিভাগের জিম্মায় দেওয়া হয়েছে। তাছাড়া পাহাড় কাটা ও বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে বনবিভাগকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেয়া হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION