বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

মায়ের নামে কসম কেটে বলেছেন রিতেশ আমার স্বামী

বিনোদন ডেস্ক:

রিতেশ নামের একজনকে নিজের স্বামী বলে পরিচয় করানো রাখি সাওয়ান্ত এবার মায়ের নামে কসম কেটে বলেছেন, ওই ব্যক্তির সঙ্গেই তার বিয়ে হয়েছে।

‘পাগলাটে’ রাখির এই দাবি ভারতীয় গণমাধ্যম মানতে নারাজ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিজের পাবলিসিটির জন্য রাখি ‘স্বামী রহস্য’ সৃষ্টি করেছেন।

রেডিও উপস্থাপক সিদ্ধার্থ কন্ননের একটি অনুষ্ঠানে রাখি ক্যানসার আক্রান্ত মায়ের দিব্যি দিয়ে বলেন, ‘মায়ের চেয়ে আমার কাছে কেউ বড় না। আমি কখনো মিথ্যা বলি না। মায়ের কসম আমার স্বামী আছে। কিন্তু সে ভারতে না। স্টেশনের বাইরে।’

বিয়ের পরে স্বীমার সঙ্গে সম্পর্ক ঠিক কোন অবস্থায় এমন প্রশ্নের জবাবে রাখি বলেন, ‘আমি ঠিক জানি না যে কোন পর্যায়ে আমরা রয়েছি। এখন তো লকডাউন। তাই বলতে পারছি না বরের সঙ্গে থাকা হবে কি না, নাকি ডিভোর্স হয়ে যাবে। সে কানাডায় থাকে। এখনো ভিসা পায়নি।’

রাখি জানান, তার মা সেরে উঠলে এ বিষয়ে বিস্তারিত আলাপ করবেন।রাখিকে সম্প্রতি বিগ বস ১৪-তে দেখা গেছে। সেখানে তিনি রিতেশ নামের একজনের কথা বলেছেন। রাখির দাবি, তার একটা সন্তান আছে।দুই বছর তার সঙ্গে দেখা হয় না বলেও উল্লেখ করেছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION