রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত ২৪৫জন

করোনা ল্যাব চট্টগ্রাম।

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৮৭টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৪৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৪৯ হাজার ৩৪০ জন।

এ দিন করোনায় কেউ মারা যাননি।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৪টি নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে পজেটিভ শনাক্ত হয় ৬৮ জনের। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষা করে ৯ জনের নমুনায় করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪০টি নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৯টি নমুনা পরীক্ষা করে ১০জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫২টি নমুনা পরীক্ষা করে ২৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষা করে ৫ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪২টি নমুনা পরীক্ষা করে ১৭ জন এবং মেডিক্যাল সেন্টার ল্যাবে ২১টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছেন।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২১টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে ২৪৫ জনের। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৭৯ জন এবং উপজেলায় ৬৬ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION