মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

ভারতীয় অভিনেত্রী আমায়রার ছবি পোস্ট নিয়ে তোলপাড়

বিনোদন ডেস্ক:

ভারতীয় অভিনেত্রী আমায়রা দস্তুর। ১৬ বছর বয়সে মডেলিংয়ে নাম লেখান তিনি। অভিনেতা প্রতীক বাব্বারের বিপরীতে ‘ইশাক’ সিনেমার মাধ‌্যমে বলিউডে পা রাখেন এই আবেদনময়ী অভিনেত্রী। সোশ‌্যাল মিডিয়ায় দারুণ সরব বিভিন্ন অঙ্গনের তারকারা। যদিও এই প্ল‌্যাটফর্মে প্রায়ই ট্রোলের শিকার হন তারা।

এবার অন‌্য তারকাদের মতো ট্রোলের মুখে পড়েছেন আমায়রা। আপাতত ইনস্টাগ্রামে চলছে ডোন্ট রাশ চ্যালেঞ্জ। সেখানে বন্ধুর সঙ্গে একটি নাচের ভিডিও পোস্ট করেন আমায়রা। ভিডিওতে দেখা যায়—ডেনিম হট প্যান্ট, ট্যাঙ্ক টপ আর হাই হিল পরে এক বন্ধুর সঙ্গে নাচের স্টেপে ঝড় তুলেছেন ভক্তদের মনে। এখন পর্যন্ত এ ভিডিওর ভিউ দাঁড়িয়েছে ৫ মিলিয়নের বেশি।

ভিডিওটি প্রকাশের পর অনেক নেটিজেন আমায়রার পোশাক নিয়ে কুৎসিত মন্তব্য করছেন। অনেকে মন্তব‌্য করছেন—নারীদের এই ধরণের আচরণই পুরুষদের ধর্ষণে উৎসাহ দেয়। যেরকম খোলামেলা পোশাক পরেছেন আমায়রা তাতে, কোনো পুরুষ তাকে ধর্ষণ করতে উদ্যত হলে ওই পুরুষের কোনো দোষ থাকবে না! নেটিজেনদের এমন আচরণে থমকে যাননি আমায়রা। বরং লিখেছেন—ধর্ষিতা হওয়ার জন্য মেয়েদের পোশাক নয়, পুরুষের কদর্য মানসিকতা দায়ী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION