মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

প্রিয়াঙ্কা আমার সব পথ বন্ধ করে দিয়েছে

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের সীমানা পেরিয়ে এখন হলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। সেদিক থেকে অনেকটাই পিছিয়ে তার চাচাতো বোন মীরা চোপড়া। বলিউডেও এখনো নিজের অবস্থান গড়তে ব্যর্থ তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মীরা জানিয়েছেন, প্রিয়াঙ্কার জন্যই এক সময় বলিউডে কোনো কাজ পাননি তিনি। এই অভিনেত্রী বলেন, ‘বলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার জন্য কোনো কাজ পাইনি। আমাদের পরিবার থেকে প্রিয়াঙ্কাই সব সময় সব সুযোগ সুবিধা পেয়েছে। দর্শক ওকেই গুরুত্ব দিয়েছে।’

মীরা আরো বলেন, ‘যখন বলিউডে কাজ করব বলে ঠিক করি, তখন প্রিয়াঙ্কা চোপড়ার বোন হিসেবে আদালা সাড়া পেয়েছিলাম। কিন্তু পরে প্রিয়াঙ্কার জন্যই কোনো কাজ পাইনি। আমি তার বোন বলেই কোনো প্রযোজক আমাকে সিনেমায় নিতে চায়নি। তাই প্রিয়াঙ্কার বোন হওয়ায় অভিনয় ক্যারিয়ারে বিশেষ কোনো সুবিধা পাইনি।’

তামিল ভাষার ‘আনবে আরুইরে’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন মীরা। তবে বলিউড সিনেমায় নাম লেখান ২০১৪ সালে ‘গ্যাং অব ঘোস্টস’ সিনেমার মাধ্যমে। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করলেও বলিউডে বেশি সুযোগ পাননি তিনি। মীরা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সেকশন ৩৭৫’। এছাড়া ‘নাস্তিক’ নামের একটি সিনেমায় দেখা যাবে তাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION