মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

সানি লিওনের পাঁচ পরামর্শ

বিনোদন ডেস্ক:

বলিউড সেনসেশন সানি লিওন। ব্যক্তিগত জীবনে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেছেন। সম্প্রতি বিয়ের দশ বছর পূর্ণ করেছেন তারা।ভারতে করোনা পরিস্থিতিতে সবকিছু স্থবির হয়ে পড়েছে। এই সময় বাড়িতেই অবস্থান করছেন সানি ও ড্যানিয়েল। গত বছর করোনার কারণে লকডাউন থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ড্যানিয়েলের সঙ্গে ভিডিও শেয়ার করতেন সানি। সম্প্রতি স্বামীর সঙ্গে নতুন এক ভিডিওতে সুখী দাম্পত্যের জন্য পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সানি লিওন। এতে ড্যানিয়েলের সঙ্গে নাচতে দেখা গেছে তাকে। এতে সুখী দাম্পত্যের জন্য পাঁচটি বিষয়ের কথা উল্লেখ করেছেন ‘রাগিনি এমএমএস টু’ অভিনেত্রী। সেগুলো হলো— ১. সব সময় পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ২. ডেট নাইট প্ল্যান। ৩. একসঙ্গে রান্না করা। ৪. পরস্পরকে হাসানো। ৫. পরস্পরের প্রশংসা করতে হবে।

এর আগে বিবাহবার্ষিকীতে দীর্ঘ সময় একসঙ্গে পার করার মন্ত্র জানিয়ে ড্যানিয়েল বলেন, ‘চাপের মধ্যে থেকে আমরা অদ্ভুত জীবনযাপন করি এবং প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। কিন্তু এর মধ্যে এমন একটি মাইলফলক অনেক বড় অর্জন। বিশেষ করে আমরা যে ধরনের কাজ করে থাকি। কঠোর পরিশ্রম, পরস্পরকে ভালোবাসা, কথা শোনা এবং সব সময় একে অপরকে শ্রদ্ধার মধ্যে দিয়ে একসঙ্গে এত দূর এসেছি।’

তিন বছর প্রেম করার পর ২০১১ সালে বিয়ে করেন সানি লিওন ও ড্যানিয়েল। তাদের তিন সন্তান। ২০১৭ সালে মেয়ে নিশা কর ওয়েবারকে দত্তক নেন সানি-ওয়েবার। এরপর ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে মা-বাবা হন তারা। দুই ছেলের নাম রাখেন অ্যাশার সিং ওয়েবার ও নোয়াহ সিং ওয়েবার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION