শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

সোনারপাড়ায় পুলিশ-জনতা সংঘর্ষে আহত ১০: ইউএনও’র গাড়ি ভাংচুর

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ায় স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় উখিয়া ‘ইউএনও’র গাড়ী ভাংচুর হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করেছে। এসময় উভয়পক্ষে পুলিশ, শিক্ষকসহ অন্তত ১০ গ্রামবাসি জন আহত হয়েছে। উক্ত ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২মে) বিকাল সাড়ে ৩টার দিকে উখিয়ার উপজেলার সোনারপাড়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ঘটনায় ঘটে। এসময় সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বড়–য়া, বাবুল আবছার ও পুলিশের দুই সদস্য আহত হয়। অপরদিকে গস্খামবাসির মধ্যে দেলোয়ার (১৫), ফয়সাল (২০), হাসিনা বেগম (৩০), কবির আহমদ (৫০), মরিয়ম বেগম (৩৫) ও আবদু ছবি (১৬) আহত হয়েছে। এই ঘটনার পর পরিস্থিতি থমথম অবস্থায় রয়েছে।

উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামশুল আলম ভুলু কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, ‘বিদ্যালয়ের পাশে একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য উখিয়া উপজেলা সহকারি (ভুমি) কমিশনারকে সাথে নিয়ে উখিয়া নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ ঘটনাস্থলে গেলে স্থানীয় আবু সৈয়দ ওরফে ফজলী, মো: কালু, নুরুল আলম নুরু সহ কিছু বিরোধীতাকারিদের সাথে প্রথমে বাকবিতন্ডা ও পরে সংঘর্ষ হয়। এসময় ইউএনও’র গাড়ী ভাংচুর হয়। পরে ঘটনাস্থলে উখিয়া থানার পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। এঘটনায় সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বড়ুয়া, বাবুল আবছার ও পুলিশের দুইজন সদস্য আহত হয়।

উখিয়ার থানার ওসি সন্জুর মোরশেদ কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, ‘স্কুল ভবনের ভিত্তিপ্রস্তরকে কেন্দ্র করে ওই এলাকার কিছু উশৃংখল যুবক সরকারি কাজে বাধা দেয়ার খবরে পুলিশ ঘটনাস্থলে যান। এসময় পুলিশের উপস্থিতি দেখে আকস্মিক পুলিশতে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশ ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনার নেতৃত্বদানকারি ওই এলাকার আবু সৈয়দ ওরফে ফজলী (৪০) ও মো: কালু (৫৫) কে গ্রেপ্তার করে। এ ব্যাপারে উখিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে।’

জানতে চাইলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, ‘উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের জন্য বিরোধীয় জমি কিছুদিন আগে সমাধান হয়ে গেছে। কিন্তু, কিছু উশৃংখল যুবক হঠাৎ আমাদের উপর হামলা করে। এসময় তাদের ইট পাটকেলের আঘাতে গাড়ির কাঁচ ভেঙ্গে যায়। পরে পুলিশের উপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উক্ত ঘটনায় জড়িতদের খুজে বের করে আইনের আওতায় আনার জন্য নিদেশনা দেয়া হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ, কক্সবাজারের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম সহ উর্ধ্বতন প্রশাসনের কর্মকর্তারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION