বুধবার, ২২ Jul ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার সদরের মোঃ হোসাইন আলী ইয়াবাসহ মিরসরাইয়ে আটক

ভয়েস প্রতিবেদক:

মিরসরাই থানাধীন হাদিফকির হাট এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৫৭৫ পিস ইয়াবাসহ মোঃ হোসাইন আলী (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। উদ্ধারকৃত ইয়াবাগুলো আনুমানিক বাজারমূল্য ১৯ লক্ষ ৭৩ হাজার টাকা ।

গত ৩ মে, সোমবার সকাল ১১ টার দিকে র‌্যাবের একটি দল হাদিফকির হাটস্থ নিজামপুর মুসলিম বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। আটকৃত মোঃ হোসাইন আলী কক্সবাজার সদরের দক্ষিণ সাহিত্যকাপল্লীর মৃত মফিজুর রহমান ড্রাইভরের ছেলে।

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, এই মাদক ব্যবসায়ী যাত্রীবেশে মাইক্রোবাস যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রাম হতে ফেনীর দিকে যাচ্ছে। র‌্যাবের একটি দল হাদিফকির হাটস্থ নিজামপুর মুসলিম বহুমুখি উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মাইক্রোবাস কে সংকেত দিলে থামিয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছে। আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের করে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION